আন্তর্জাতিক

করোনাভাইরাস: সারবিশ্বে সুস্থ হয়েছে ৪ কোটি ৭০ লাখের বেশি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতিতে একজন রোগীকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে বিশ্বে প্রতিদিন আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। এরই মধ্যে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ কোটি ৭৯ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ১৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে ৪ কোটি ৭০ লাখের বেশি।

একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৮ হাজার ১০৫ জন।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।  একদিনে ১ লাখ ৯৮ হাজার ৭০০ জন শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫০৮ জন।  প্রাণ হারিয়েছে ২ লাখ ৯০ হাজারের বেশি।

ভারতে মোট শনাক্ত ৯৭ লাখ ছাড়িয়েছে আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজারের বেশি। ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৭৭ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্ব এই ভাইরাসের সঙ্গে লড়াই করছে।

বিষয়:করোনাভাইরাস বিশ্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…