চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শনাক্তের সব রেকর্ড ভাঙলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩  লাখ ৭ হাজার ৯৩০ জন।

একদিনে সাড়ে ৫ হাজার জনের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্তের ঘটনা ঘটেছে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ।

এর আগে ৬ সেপ্টেম্বর সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্তের ঘটনা ঘটে। সেদিন একদিনে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছিলো ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ভারতে রোববারেই আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৩৭২ জন। যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৫২৩ জন আর ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জন।

যুক্তরাষ্ট্রে ও ভারতে এই সময়ে মৃত্যুবরণ করেছে ১০০০ জন। ব্রাজিলে মৃতের সংখ্যা ৮৭৪ জন।

Reneta

বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে। এই মহামারী শুরুর পর থেকে আগস্টেই দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ লাখ মানুষ, যা এক মাসের হিসেবে সর্বোচ্চ।

এখন সেদেশে প্রতিদিন গড়ে ৬৪ হাজার মানুষ আক্রান্ত শনাক্ত হচ্ছে। যেটা জুলাইয়ের দৈনিক আক্রান্তের সংখ্যার থেকে ৮৪ শতাংশ বেশি। সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিদিনই মৃত্যু হচ্ছে ১০০০ জনের বেশি মানুষের।

ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে তাদের মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি, ১ লাখ ৩১ হাজার।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়ে যায় জুলাইতে, এখন সংখ্যাটা কিছুটা কমেছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬০ লাখেরও বেশি, প্রাণ হারিয়েছে ১ লাখ ৯৪ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরেকর্ডশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT