করোনাভাইরাস রহস্য নিয়ে ভারতে সিনেমা
ছবিতে নিকিতা রাওয়াল একজন নিউজ রিপোর্টারের চরিত্রে অভিনয় করবেন...

চ্যানেল আই অনলাইন এর জন্য নারী ও পুরুষের ছবি, যেখানে একজন নারী সুন্দরভাবে সাজানো এবং একজন পুরুষ ক্যামেরার পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্মাতা প্রত্যুষ উপাধ্যায় জানিয়েছেন তার পরবর্তী সিনেমা হবে করোনাভাইরাস নিয়ে। যেখানে এই মহামারি ছড়িয়ে পড়ার পেছনের অনেক রহস্য উন্মোচন করা হবে।
ছবির মূল চরিত্রে থাকবেন নিকিতা রাওয়াল। ছবির নাম এখনও ঠিক করা হয়নি। শিগগিরই ছবির ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
প্রত্যুষ উপাধ্যায় বলেন, ছবির বিষয়বস্তু ঠিক করার পর আমি আত্মবিশ্বাসী এবং যত দ্রুত সম্ভব এটা দর্শকের কাছে পৌঁছাতে চাই। করোনা মহামারি সম্পর্কিত অনেক বিষয় লুকানো হয়েছে, মানুষের এসব রহস্য জানা উচিত। নির্মাতা হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ। আমি এর আগে ‘সিক্রেট সান্তা’ নামের একটি ওয়েব সিরিজ পরিচালনা ও প্রযোজনা করেছি, যা শিগগির মুক্তি পাবে।
ছবিতে নিকিতা রাওয়াল একজন নিউজ রিপোর্টারের চরিত্রে অভিনয় করবেন। এর আগে সাংবাদিক চরিত্রে অভিনয় করেননি নিকিতা। তাই চরিত্রটি চ্যালেঞ্জিং মনে করছেন তিনি।
ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে এবং স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। পুরো টিম বাড়িতে বসে কাজ করছে। তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করছে। লকডাউন তুলে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ছবির কাজ শুরু করা হবে। -গালফ নিউজ






