চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মেডিক্যাল ইক্যুইপমেন্ট দিলো ‘লাভ ফর চট্টগ্রাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২০
চট্টগ্রাম, জনপদ
A A

করোনাভাইরাস এ বিপর্যস্ত স্বাস্থ্যসেবা কাটিয়ে উঠতে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য মেডিক্যাল ইক্যুইপমেন্ট দিয়েছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিতদের সংগঠন ‘লাভ ফর চট্টগ্রাম’।

সংগঠনটির পক্ষ থেকে দু’টি হাই ফ্লো নাজাল ক্যানোলা, নন রিব্রিদেবল মাস্ক, এন৯৫ মাস্ক ও পিপিই সামগ্রী দেয়া হয়।

গত সপ্তাহেও লাভ ফর চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, নন রিব্রিদেবল মাস্ক, এন৯৫ মাস্ক ও পিপিই সামগ্রী দান করেছিল।

চট্টগ্রাম ক্লাবে শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে মূল্যবান জীবন রক্ষাকারী এ সামগ্রীগুলো হস্তান্তর করেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক, আইএফএবির চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, চট্টগ্রামের ব্যবসায়ী মাসুদ অ্যান্ড ব্রাদার্সের চেয়ারম্যান আবুল বাশার, চট্টগ্রামে রাশিয়ার কনস্যুলেট জেনারেল আর্কিটেক্ট আশিক ইমরান, ফিনলে প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখ্খারুল ইসলাম খসরু, আর্কিটেক্ট ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জুবাইদ আহমেদ ও আতাউল হাকিম খসরু।

মা ও শিশু হাসপাতালের পক্ষে এ সামগ্রীগুলো গ্রহণ করেন মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি এস এম মোর্শেদ হোসেন, কোষাধ্যক্ষ রেজাউল করিম ও ডা. পারভেজ ইকবাল শরীফ।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক আবু তৈয়ব এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ বিপর্যয় সম্বন্ধে আমাদের কারোরই ধারণা ছিলো না। তাই যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইন ফাইটারদের কিভাবে সাহায্য করতে হবে তাও ছিলো অজানা। অন্যদিকে সব দিক থেকেই চট্টগ্রাম পিছিয়ে পড়ছে।

লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা পারটেক্স গ্রুপের এম ডি ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সিঙ্গাপুর থেকে এক অনলাইন বার্তায় করোনাকালীন এ দুর্যোগে বন্ধুদের এ সাহসী প্রয়াসকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে বলেন ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে চট্টগ্রামবাসীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কানাডা প্রবাসী চট্টগ্রামের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ মিজান এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, চট্টগ্রামবাসীর দুঃসময়ে আমরা আমাদের সর্বোচ্চ মেধা আর শ্রম দিয়ে পাশে দাাঁড়াবো। অন্য এক ভিডিও বার্তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার সিইও চট্টগ্রামের কৃতি সন্তান আবরার আলম আনোয়ার চট্টগ্রামের সকল সামর্থ্যবান মানুষদের জেলার স্বাস্থ্যকর্মী ও বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়া চট্টগ্রামে বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল মোহসিন চৌধুরী, চিকিৎসক ডা. নাসিমা পারভিন, আইটি স্পেশালিস্ট মিরো জঙ্গী, তারিক আজাদ শিবলী, ব্যবসায়ী নওশাদ চৌধুরী, নিউইয়র্কে মেয়র অফিসে উচ্চপদে কর্মরত আজাদ পারভেজ লিটন, কানাডার ম্যাগনা ইন্টারন্যাশনালের মার্জার এন্ড এক্যুইজিশনের প্রধান প্রদ্যুত চক্রবর্তী, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গ্লোবাল ট্রাভেল রিটেইল সেইলস হেড সুবেহ খান, ইংল্যান্ডের প্রখ্যাত ক্যান্সার হাসপাতাল রয়াল মার্সডেনের চিকিৎসক ডা. তাজিয়া ইরফান, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার মাহমুদ জুয়েল লাভ ফর চট্টগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে চট্টগ্রামবাসীদের জন্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়ায় বালু ও নির্মাণসামগ্রী সরবরাহকারীদের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ

পরবর্তী

একজন পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

পরবর্তী
করোনাভাইরাস

একজন পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

ভুতুড়ে বিল: ডিপিডিসি’র ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT