চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ‘মনের যত্ন মোবাইলে’ মানসিক স্বাস্থ্য সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
স্বাস্থ্য
A A

কোভিড-১৯ মহামারিতে নাগরিকদের জরুরি মানসিক সেবা দিতে ব্র্যাক, সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক (পিএইচডব্লিউসি) এবং মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’ একটি টেলিকাউন্সেলিং প্ল্যাটফর্ম চালু করেছে।

‘মনের যত্ন মোবাইলে’ নামের এই প্ল্যাটফর্মে কোভিড-১৯ এর কারণে মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও হতাশায় আক্রান্ত ব্যক্তিদের সেবা দেওয়া হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আজ থেকে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে এর উদ্যোক্তারা জানান, দেশব্যাপী এই সেবা চলবে। নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে মানসিকভাবে বিপর্যস্ত যে কেউ এই সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ০১৭০৯-৮১৭১৭৯ হটলাইন নম্বরে টেলিফোন করলেই সরাসরি বিশেষজ্ঞরা কথা বলবেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেবেন।

ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. ইরাম মারিয়াম বলেন, ‘কোভিড-১৯-এর সংকটকালে যারা মানসিক যাতনার মুখোমুখি হচ্ছেন তাদের সেবা দিতেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। লকডাউন, অনেকদিন ঘরবন্দি থাকা বা সামাজিক দূরত্বের নিয়ম-কানুন মানতে গিয়ে আমাদের মধ্যে অনেকেরই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। অনেকেই আবার চাকরি বা উপার্জন হারানোর দুশ্চিন্তায় আক্রান্ত হচ্ছেন। ‘মনের যত্ন মোবাইলে’-এর প্ল্যাটফর্ম তাদের মানসিকভাবে উজ্জীবিত করে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করবে।’

উদ্যোক্তারা বলেন, ‘সারা বিশ্বেই চলমান মহামারীতে যারা হাসপাতাল বা সেবাকেন্দ্রে গিয়ে মাানসিক স্বাস্থ্যসেবা নিতে পারছেন না, বিশেষজ্ঞরা তাদের জন্য টেলিফোনের মাধ্যমেই স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিতে পরামর্শ দিচ্ছেন। আমাদের পেশাদার ও আস্থাভাজন টেলিকাউন্সেলরবৃন্দ সরাসরি ফোন রিসিভ করবেন।

Reneta

তাদের সহানুভূতিশীল আচরণ, প্রাণবন্ত আলোচনা এবং গোপনীয়তা রক্ষার অঙ্গীকারে সবাই নিঃসংকোচে কথা বলতে পারবেন। তারা বিদ্যমান অসুবিধা ও চাপ কাটিয়ে উঠার জন্য দরকারি পরামর্শ, প্রয়োজনীয় ব্যয়াম বা অনুশীলনের দিকনির্দেশনাও দেবেন।’

মোবাইল ফোনে এই সহায়তা সেবা দেওয়ার জন্য থাকছেন ২৮ জন মনোবিদ (সাইকোলজিস্ট) ও পরামর্শদাতা (কাউন্সেলর)। এদের প্রত্যেকেই সাধারণ মনোবিজ্ঞান, কাউন্সেলিং সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রশিক্ষণপ্রাপ্ত।

উদ্যোক্তারা জানান, নারী বা পুরুষ হোক, তাদের আর্থসামাজিক অবস্থান যা-ই হোক না কেন, এই প্ল্যাটফর্মে ফোন দেওয়ার পর তিনি সামান্য হলেও চাপ কাটিয়ে উঠে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারবেন।

এখানে ফোনদাতাদের কারোর ইতিমধ্যে কোভিড-১৯-এর লক্ষণ প্রকাশ পেলে কিংবা অধিকতর জটিল মানসিক চাপ থাকলে তাকে সরকার অনুমোদিত অন্য সেবাদান প্রক্রিয়ায় রেফার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT