চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের পাশে স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রার্দুভাবে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এ অবস্থায় দেশের সবশ্রেণির মানুষের সমস্যা হলেও সব থেকে বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা।

সুবিধাবঞ্চিতরা সরকারসহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সহায়তা পেলেও মধ্যবিত্তরা তা থেকে বঞ্চিত। এই শ্রেণির মানুষ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারছেন না। এমন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বিভিন্ন বিদ্যালয়ের ২০০২ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক (এসএফএন-০২) নামে গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা দেয়ার পর ১২৫টি পরিবারের দশদিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ওষুধ কিনে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

Banglabid

স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্কের শিক্ষার্থীরা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘আমরা বন্ধুরা যে কোন দুর্যোগেই এলাকার মানুষের পাশে দাঁড়াই। যেহেতু করোনাভাইরাসে পুরো বিশ্বই আজ বিপর্যস্ত, দেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলছে, তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম এই দুর্যোগে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের পাশে আমরা দাঁড়াবো। কারণ তারা চক্ষুলজ্জার কারণে নিজেদের অভাবের কথা বলতে পারেন না। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো যেন অভুক্ত না থাকে তাই এই উদ্যোগ নেয়া।’’

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় এক লাখ এক হাজার ৪৮৩ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে দেশে এখন পর্যন্ত ৪৮২ জন কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

Reneta

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। রোববার এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে পরে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউন এলাকায়ও খোলা থাকবে সরকারি ৬ ব্যাংক

পরবর্তী

রপ্তানিমুখী শিল্পে ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ দেয়া যাবে

পরবর্তী

রপ্তানিমুখী শিল্পে ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ দেয়া যাবে

ইন্টারনেট স্যাটেলাইট

দেশীয় প্রযুক্তির নিরাপত্তায় কাজ করবে বেসিসের ডোমেইন ও হোস্টিং ফোরাম

সর্বশেষ

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT