চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানিমুখী শিল্পে ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ দেয়া যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

রপ্তানিমুখী শিল্প খাতের জন্য ঋণ সীমা শিথিল করা হয়েছে। এ খাতের শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার জন্য যেই ৫০০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, সেই তহবিল থেকে ব্যাংক একক ঋণগ্রহীতার সীমার চেয়েও বেশি ঋণ দিতে পারবে। অর্থাৎ ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে।

শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, একজন গ্রাহককে ফান্ডেড, নন-ফান্ডেড মিলে একটি ব্যাংক তার মোট মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ঋণ দিতে পারে। এ ঋণ সীমা অতিক্রম করলে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি নিতে হয়। এখন রপ্তানিমুখী শিল্পখাতের শ্রমিকদের বেতন ভাতা দেওয়া তহবিলে মালিকদের যে ঋণ দেয়া হবে সেটি একক ঋণগ্রহীতার সীমা হিসাবায়নের বাইরে থাকবে। অর্থাৎ ব্যাংক ইচ্ছে করলে একজন গ্রাহককে এক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১২১ ধারার ক্ষমতাবলে তফসিলী ব্যাংকে আলোচ্য তহবিল হতে প্রদত্ত ঋণে একক ঋণগ্রহীতার সর্বোচ্চ সীমা হিসাবায়নের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ২৬(খ) এর উপধারা-১ এর বিধান পরিপালন হইতে সাধারণভাবে অব্যাহতি প্রদান করা হলো।

গত ২ এপ্রিল রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে ৫০০০ কোটি টাকার তহবিল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই তহবিল থেকে কেবল সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ঋণ পাবেন। এজন্য তাদের এককালিন গুণতে হবে ২ শতাংশ সার্ভিস চার্জ। ৬ মাসের গ্রেস পিরিয়ডসহ এই ঋণের টাকা পরিশোধে সময় পাবে ২ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাংলাদেশ ব্যাংকরপ্তানিমুখী শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT