এগার মাসের মাথায় এসে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড গড়লো মহামারী করোনাভাইরাস।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ১০ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিলো ১০ হাজার ১৬৬ জন (১১ নভেম্বর)। এক সপ্তাহের ব্যবধানে আগের সংখ্যাকে ছাড়িয়ে গেলো।

এর মধ্যে শুধু ইউরোপের দেশগুলোতে মৃত্যু হয়েছে ৫ হাজার ২০০ জন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১ হাজার ১ হাজার ৬১৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পযন্ত করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৭৬ জনে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি যুক্তরাষ্ট্রের দখলে। করোনার শীর্ষে থাকা দেশটিতে মোট মারা গেছে ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জন। আক্রান্ত এবং মৃত্যু দুদিকেই সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।
করোনার দ্বিতীয় পযায়ে এসে প্রতিদিন আক্রান্তের হারও বাড়ছে।
গত একদিনে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬৬২ জন। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৬১ জন। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার।
বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৮৯ লাখ ৬১ হাজার ৩২ জন।







