করোনাভাইরাস: বিশ্বব্যাপী ২ কোটি ৮৫ লক্ষাধিক মানুষ সুস্থ

স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে রোগীদের করোনা পরীক্ষা করছেন, বাইরে বেশ কিছু মানুষ অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মহামারি করোনাভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ২০২ জন। আক্রান্তের তুলনায় এই হার ৯৬ শতাংশ।
বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে মারা গেছে ১০ লাখ ৮৫ হাজার ৩৩৫ জন।
মঙ্গলবার সকাল পযন্ত ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে এমনটাই দেখা গেছে।
তবে শীতের প্রকোপ আসার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের হার বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এরই মাঝে ইউরোপের দেশগুলোতে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। গত একদিনে ইউরোপের দেশগুলোতে মোট আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৩২৩ জন। মৃত্যু হয়েছে ৭৫৪ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ২৩২ জন। মারা গেছে ৩ হাজার ৭৫৬ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






