জনপদ

করোনাভাইরাস: পাঁচবিবির বিভিন্ন এলাকা স্বেচ্ছায় লকডাউন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচবিবির বিভিন্ন এলাকায় মানুষ স্বেচ্ছায় লকডাউন মানছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে চলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শফিউল বারী রাসেল, জয়পুরহাট প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সচেতনতা বাড়াতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা স্বেচ্ছায় লকডাউন করেছে স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসী।

লকডাউন করা এলাকাগুলো হলো, পাঁচবিবি উপজেলার আটাপুর ইউপি’র বাজিতপুর, কুসুম্বা ইউপি’র কুয়াতপুর, সোনাকুল পূর্বপাড়া ও কোঁচপুকুড়িয়া আদিবাসী পাড়া, মোহাম্মদপুর ইউপি’র নিকড়দীঘি ও পৌর শহরের চাতাল পট্টি।

বাজিতপুর গ্রামের স্বেচ্ছাসেবক মেহেদী হাসান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কোন ব্যক্তিকে গ্রামে প্রবেশ বা বের হতে নিষেধ করা হয়েছে। এখানে প্রবেশ বা বের হবার পূর্বশর্ত মাস্ক পরার পাশাপাশি সাবান দিয়ে হাত ধুতে হবে এবং শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটাতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারওয়ার বলেন, স্বেচ্ছায় লকডাউনের নামে কোন ব্যক্তির পথঘাট যেন বন্ধ বা হয়রানি না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস পাঁচবিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…