চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নিরবচ্ছিন্ন যোগাযোগে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বৃদ্ধি করল বাংলালিংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১১, মে ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

চলমান করোনা পরিস্থিতিতে প্রিপেইড গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে প্রিপেইড মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বৃদ্ধি করেছে বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। 

দেশব্যাপী যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপের কারণে গ্রাহকরা মোবাইল অ্যাকাউন্ট রিচার্জের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ায় বিশেষ এই সুবিধা দিচ্ছে বাংলালিংক।

যেসব প্রিপেইড অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদের সীমা ২১ এপ্রিল থেকে ১৫ মে, ২০২০ -এর মধ্যে ছিলো সেগুলির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও সাধারণ ছুটি ও চলাচলের বিধিনিষেধ এর কারণে গত ৯ই এপ্রিল থেকে এখন পর্যন্ত যে সকল গ্রাহক বাংলালিংক সংযোগ ব্যবহার করতে পারেননি, তারা সবাই পাবেন ১০ মিনিট এবং ৫০ এমবি ফ্রি।

এছাড়াও গ্রাহকদের সুবিধার্থে ইমার্জেন্সি ব্যালান্সের জন্য প্রিপেইড লোনের পরিমাণও বৃদ্ধি করেছে বাংলালিংক। এই লোন সরাসরি গ্রাহকদের মূল মোবাইল অ্যাকাউন্টে যোগ হবে এবং এটি ব্যবহার করে ডেটা প্যাক, টক টাইম ও কল রেট অফার কেনা যাবে।

গ্রাহকদের সংযোগ অব্যাহত রাখার জন্য বিনামূল্যে বাংলালিংক থেকে বাংলালিংক-এ এসএমএস দেওয়া যাবে। এর পাশাপাশি ব্যালান্স ট্র্যান্সফার সার্ভিসও বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

Reneta

এর মাধ্যমে যেসব গ্রাহকরা রিচার্জ করার সুবিধা পাচ্ছেন তারা কম ব্যালান্সের কারণে অসুবিধার সম্মুখীন হওয়া পরিবারের অন্যান্য সদস্য ও পরিচিতদের অ্যাকাউন্টে সহজে ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন।

বাংলালিংকের প্রোডাক্ট ডিরেক্টর ভয়েস বিজনেস অ্যান্ড বেইস ম্যানেজমেন্ট মো. মনিরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘যাতায়াতের উপর বিধিনিষেধের কারণে আমাদের অনেক গ্রাহক এখন মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। তাদের এই সমস্যার কথা বিবেচনা করে আমরা এই বিশেষ সুবিধাগুলি চালু করেছি।’

‘এগুলি ব্যবহারের মাধ্যমে তারা আপনজন ও পরিচিতদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে পারবেন। এই মুহূর্তে গ্রাহকরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলির উপর আমরা প্রতিনিয়ত নজর রাখছি। সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি।’

চলমান করোনা পরিস্থিতিতে গ্রাহকদের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি তাদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT