চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দিনাজপুরে টমেটো চাষীদের লাখ লাখ টাকা লোকসান

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১২:৪৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

টমেটো চাষ করে লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। গত বছর এই সময়ে টমেটো ৮০০ থেকে এক হাজার টাকা মন দরে বিক্রি করলেও এবার তা বিক্রি করতে হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা মণ দরে। অথচ উৎপাদন খরচ পড়েছে প্রতিমণ সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা।

এমনটাই জানিয়েছেন বিরল উপজেলার কৃষক মো. মতিউর রহমান।

ফেব্রয়ারির শুরুতে কৃষক নাবি জাতের টমেটো আবাদ শুরু করে এবং ক্ষেত থেকে তা তোলা শুরু হয় এপ্রিলের প্রথম সপ্তাহে। কিন্তু এ বছর ভালো ফলন পেলেও করোনাভাইরাসের কারণে উৎপাদিত টমেটো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।

দেশের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক মো. মতিউর রহমান জানিয়েছেন,গ্রীষ্মকালীন এই নাবি জাতের টমেটো ব্যবসায় জড়িয়ে পড়ে কমপক্ষে পাঁচ হাজার মানুষ। দিনাজপুরে এসে ভীড় করে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের পাইকার ও ব্যবসায়ীরা। তাই তিনিও এবার ২০ একর জমিতে এই জাতের টমেটো চাষ করেছেন। ফলনও পেয়েছেন ভালো। কিন্তু ফলন ভালো পেলেও লাখ লাখ টাকা লোকসান গুণতে হচ্ছে তাকে।

শুধু তিনি নন, করোনার কারণে বাইরের পাইকাররা না আসায় এবং টমেটো বাজারজাত করতে না পারায় কৃষক বিপাকে পড়েছেন। টমেটো তুলে বিক্রি করার পর মজুরী খরচ না পাওয়ায় কৃষক টমেটো তোলা ছেড়ে দিয়েছে। তাই ক্ষেতের টমেটো এখন ক্ষেতেই পঁচে নষ্ট হচ্ছে।

অন্যদিকে করোনার কারণে কৃষি শ্রমিক সংকট চলছে। অনেক কৃষি শ্রমিক ভয়ে কাজে যোগ না দিলেও যারা নিরুপায় হয়ে কাজে বেরুচ্ছেন তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক ফসলের দাম না পাওয়ায়। এমনটাই অভিযোগ কৃষি শ্রমিকের।

Reneta

এ টমেটো চাষে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। কিন্তু এ বছর ভালো ফলন পেয়েও করোনাভাইনাসের কারণে টমেটো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক, এমনটা স্বীকার করছেন কৃষি বিভাগ।

তাই করোনায় ত্রাণ সাহায্য কার্যক্রমে এই টমেটো তালিকাভুক্ত করার আহবান জানিয়েছেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকটমেটো চাষদিনাজপুরলোকসান
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT