চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জাপানে জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৩, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে ২৮ বছর বয়সী এক জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু হয়েছে।

দেশটির সুমো অ্যাসোসিশনের বরাত দিয়ে বিবিসি নিশ্চিত করেছে এই মৃত্যুর সংবাদ।

জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) জানায়, এই প্রথম কোনো কুস্তিগিরকে ভাইরাসটি আক্রান্ত করলো।

শোভুশি নামে পরিচিত ওই কুস্তিগিরের প্রকৃত নাম কিয়োতাকা সুটাকো। কোভিড-১৯ করোনায় আক্রান্ত হওযার ফলে দেহের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে।

জাপানের কিয়োডো সংবাদ জানায়, এই কুস্তিগিরের নমুনা পরীক্ষার পর ১০ এপ্রিল করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আক্রান্ত হওয়ার ৯ দিন পর তাকে ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

সুমো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাক্কাকু কিয়োডো নিউজকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, গত এক মাস ধরে তিনি অসুস্থতার সাথে লড়াই করেছেন। একজন দুঃসাহসী কুস্তিগিরের মতোই তিনি ভাইরাসের যন্ত্রণা সহ্য করেছেন এবং শেষ অবধি লড়াই করে গেছেন। আমি তার চিরশান্তি কামনা করছি।

Reneta

এর আগে গত মাসে একজন সুমো কোচ এবং আরো ৫ জন কুস্তিগিরের দেহে করোনা পজিটিভি পাওয়ার সংবাদ জানায় সুমো অ্যাসোসিয়েশন।

বহু শতাব্দি ধরেই জাপানে ঐতিহ্যবাহী খেলা হিসেবে পরিচিত ‘সুমো কুস্তি’। এই খেলাকে যারা পেশা হিসেবে নেন, তারা সমাজে যেমন বেশ সম্মান পেয়ে থাকেন, তেমনই পেয়ে থাকেন উপঢৌকন, আগে এটার জন্য পৃষ্ঠপোষকদের নানা সহযোগিতাও থাকতো। সরকারিভাবেও সুমো কুস্তিগিরদের মর্যাদা দেওয়া হয় হতো। তবে সময়ের সাথে দেশটিতে এই খেলায় আগ্রহীদের সংখ্যা বেশ কমে এসেছে ইদানিং।

জাপানে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫,৯৬৮জন এবং মৃত্যু হয়েছে ৬৬৭ জনের।

গত মাসের শুরুতে দেশটির চিকিৎসকরা সতর্ক করে বলেছেন যে, ভাইরাস দ্রুত গতিতে বাড়লে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসজাপানসুমো কুস্তিগির
শেয়ারTweetPin

সর্বশেষ

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT