অপরাধ

করোনাভাইরাস: চিকিৎসকদের ফোনে বিরক্ত করলে কঠোর ব্যবস্থা

অভিভাবক ও শিশু চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী চিকিৎসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের সঙ্গে যোগাযোগ করছেন, পাশে শিশু।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে রোগীদের টেলিমেডিসিন সেবা দিচ্ছেন যেসব চিকিৎসক, তাদের ফোনে বিরক্ত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

বুধবার পুলিশ সদর দফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসাধারণকে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে সহজ উপায়ে ঘরে বসে টেলিমেডিসিন সেবা পাচ্ছেন। সম্মানিত চিকিৎসকের এই উদ্যোগটি জনগণের জন্য আশীর্বাদ।

‘‘দুঃখের বিষয় টেলিমেডিসিন সেবাদানকারী চিকিৎসকদের হটলাইনে নম্বরে ফোন করে কিছু ব্যক্তি অনৈতিক ও অশোভন আচরণ করে বিরক্ত কিংবা বিব্রত করে থাকেন। এতে চিকিৎসক বিব্রত হচ্ছে এবং সেবাপ্রাপ্তরা সঠিক সেবা পাচ্ছেন না।’’

সোহেল রানা আরও বলেন, কোনো চিকিৎসক এ ধরনের ঘটনার সম্মুখীন হলে ওই অশোভন ও বিরক্তকারী ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি।

‘‘আমরা এরকম উত্যক্তকারীদের প্রতি আহ্বান জানাতে চাই; তারা যেন এসব অপকর্ম থেকে নিজেদের দূরে রাখেন। অন্যথায় পুলিশ কঠোর ব্যবস্থা নিবে।’’

বিষয়:করোনাভাইরাস পুলিশ পুলিশ সদর দফতর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…