চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: গ্রাহকের পাশে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেছেন, ‘আমাদের ভূমিকা এখন আর টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই; এই প্রতিকূল ও সঙ্কটকালীন সময়ে গ্রাহকদের পাশে থাকা অত্যন্ত জরুরি।

কর্মী, গ্রাহক ও পার্টনারদের সুরক্ষার বিষয়টি প্রথমে নিশ্চিতকরণের মাধ্যমে গ্রাহকসেবা নিয়ে তিনি তার সুদৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা তাদের সাথে রয়েছি এবং একইসাথে এটুআই, ডব্লিউএইচও, স্বাস্থ্য অধিদফতর এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করছি, যাতে করে আমাদের আত্মবিশ্বাস অটুট থাকে- “আমরা কেউ একা নই!”

আজ ১ হাজার ছয়শ’রও বেশি এমপ্লয়ীদের সাথে ভার্চুয়াল টাউনহলে আজমান বলেন, ‘যদি আমরা কোন কিছুতে ব্যর্থ হই তবে, এই প্রতিকূল সময়ে অনেকেই বিপদগ্রস্ত হয়ে পড়বে; তাই নিজেদের আত্মবিশ্বাস ও আশা অটুট রাখুন। এই ইকোসিস্টেমটিকে গতিশীল রাখতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রেতা থেকে শুরু করে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিষয়গুলো এর সাথে সংশ্লিষ্ট। আমরা যদি নিজেদের প্রতি যত্নশীল হই, তাহলে আমরা আমাদের নেটওয়ার্কেও ভালো রাখতে পারবো। আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সর্বোচ্চ মানের যোগাযোগ সেবা প্রদান করবো এবং বাংলাদেশকে করোনাভাইরাসের মতো এই বিরুপ পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবো।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত, পেশাদার, সামাজিক ও অনলাইন জীবনে সমানভাবে হুমকির মধ্যে রয়েছি। অনলাইনে সহিংসতাকারীরা আগের চেয়েও এখন বেশি সক্রিয়। আমাদের গ্রাহক ও ভবিষ্যৎ প্রজন্ম যারা এই অনলাইন মাধ্যম ব্যবহারের মধ্য দিয়ে বেড়ে উঠছে তাদেরকে সরক্ষিত রাখার বিষয়টি ভুলে যাবেন না।

আজমান বাসা থেকে অফিস করার ক্ষেত্রে এমপ্লয়িদের উদ্দেশ্যে তিনটি নিয়মের কথা উল্লেখ করেন।

সেগুলো হলো: আপনার নিজের স্বাস্থ্য ও পরিবারের প্রতি যত্নশীল হতে ভুলবেন না। বাসা থেকে অফিস করার বিষয়টিকে নিয়মিত অফিস করার মতো চিন্তা করুন– দলের অন্য সদস্যদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন এবং অন্যের প্রয়োজনে সাহায্য করুন।

Reneta

সব শেষে আজমান বলেন: “ঘরে থাকাই নিরাপদ- আমরা খুব শিগগিরই দৃঢ়ভাবে ফিরে আসবো!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসগ্রামীনফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT