জনপদ

করোনাভাইরাস: ঝুঁকি এড়াতে বরিশালে ৩ জনের কারামুক্তি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল কেন্দ্রীয় কারাগার, যেখানে কারামুক্তি প্রক্রিয়া চলছে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি সিদ্ধান্তের কারণে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ৩ জনকে সাধারণ ক্ষমায় মুক্তি দেয়ার অনুমোদন বরিশাল কারাগারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসেছে।

এরা তিনজনই বরিশালের বাসিন্দা। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক ও ডেপুটি জেলার মোঃ ইব্রাহিম জানান, সরকারি ঘোষণা আসার পর ২ এপ্রিল বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ বছরের সাজাপ্রাপ্তদের ভেতর ইতিমধ্যে ২০ বছরের সাজা ভোগ করা হয়েছে এমন ৮৭ জন, সাজাপ্রাপ্ত ও হাজতী ৬ মহিলা আসামীসহ ২৪০ জনের নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

বাছাই শেষে ২ মে ১ বছরের সাজাপ্রাপ্ত ৩ পুরুষ কয়েদিকে মুক্তি দেয়ার আদেশ বরিশাল কারাগারে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:করোনা করোনাভাইরাস কারাগার কারামুক্তি ঝুঁকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…