চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কারফিউ ভেঙে জেলে সার্বিয়ান ফরোয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থা চলছে সার্বিয়াতে। সকাল-বিকেল দেয়া হয়েছে কারফিউ। তা ভেঙে একটু গলা ভেজাতে গিয়ে ফেঁসে গেছেন দেশটির ফুটবল তারকা আলেক্সান্ডার প্রিহোভিচ। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এ ফরোয়ার্ড।

প্রিহোভিচের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও কয়েকজন। সকলেই রাজধানী বেলগ্রেডের এক হোটেলের বারে পান করছিলেন। তাদের সবাইকে স্থানীয় আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

‘তারা সকলেই কারফিউ অমান্য করে বেলগ্রেডের এক হোটেলে পান করছিলেন। নির্ধারিত সময় বিকেল ৫টার পর তাদের বাইরে পাওয়ায় মোট ৫জনকে আটক করা হয়েছে।’ স্থানীয় এক টেলিভিশনকে জানিয়েছেন জাতীয় পুলিশের পরিচালক ভ্লাদিমির রেবিচ।

‘সময় অমান্য করে খাবার ও পানীয় পরিবেশন করায় হোটেল কর্তৃপক্ষও সমান দোষে দোষী। এসময় কেবল হোম ডেলিভারি চলবে।’

সার্বিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৭৬ জনে। মারা গেছেন ৩৯ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ দিয়েছে দেশটির সরকার। সাপ্তাহিক ছুটির দুদিন- শনিবার ও রোববার এই কারফিউ বেড়ে যায় দুপুর ১টা পর্যন্ত।

সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলা প্রিহোভিচ সার্বিয়ান দ্বিতীয় ফুটবলার যিনি কারফিউ আইন ভঙ্গ করলেন। তার আগে দেশে ফিরে কোয়ারেন্টাইন ভেঙে বান্ধবীর জন্মদিন পালন করতে গিয়ে সমালোচনার জন্ম দেন রিয়াল মাদ্রিদে খেলা লুকা ইয়োভিচ। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে বাধ্যতামূলক ২৮ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকারফিউলিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT