চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কাজে ফিরলেন বরিস জনসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে কাজে যোগদান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার কাজে ফিরেছেন তিনি।

করোনাভাইরাস ঠেকাতে তার সরকারের কার্যক্রমের সমালোচনা বাড়ার মধ্যেই কাজ শুরু করলেন জনসন।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি ছাড়া পান তিনি।

জনসন করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক ভূমিকার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা জানান, তিন সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো তিনি আগামী কয়েকদিনের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেও কথা বলবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ফলে, হাউস অব কমন্সের সেমি-ভার্চুয়াল সেশন চলাকালে বুধবার তিনি প্রধানমন্ত্রীর প্রশ্ন গ্রহণ করবেন।

Reneta

ইস্টার উৎসব উপলক্ষে বন্ধ থাকার পর এমপিরা মঙ্গলবার পার্লামেন্টে ফিরে ৬৫০ আসনের এ হাউসের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের হাউসের বাইরে থেকে অংশ গ্রহণের সুযোগ করে দিতে এই নতুন পদক্ষেপ অনুমোদন করেন।

সামাজিক দূরত্ব আইনের আওতায় কেবলমাত্র ৫০ জন পার্লামেন্ট সদস্য নিরাপদে পার্লামেন্টে অংশ নিতে পারবেন। কমন্স স্পিকার লিন্ডসে হোলি ইন্টারনেট ভিডিও কনফারেন্স সার্ভিস জুম-এর মাধ্যমে পার্লামেন্ট সদস্যদের যুক্ত হতে বলেছেন।

হোলি বলেন, ৭শ’ বছরের পুরাতন এ পার্লামেন্টের জন্য এটি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’।

তিনি আরো বলেন, ‘এই সংকটপূর্ণ সময়ে’ আমরা অবশ্যই এ থেকে পরিত্রাণের নতুন উপায় খুঁজে বের করবো।’

এ সময় অনেক পার্লমেন্ট সদস্য দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করেন।

বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রিটেন হচ্ছে অন্যতম একটি দেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবরিস জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT