চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত থাকবে: ম্যাক্রো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
French Economy and Industry Minister Emmanuel Macron delivers a speech during the "Salon de l'industrie du Futur" at the Ecole des Mines engineering school in Nantes, western France, May 18, 2015. REUTERS/Stephane Mahe - RTX1DIEI

French Economy and Industry Minister Emmanuel Macron delivers a speech during the "Salon de l'industrie du Futur" at the Ecole des Mines engineering school in Nantes, western France, May 18, 2015. REUTERS/Stephane Mahe - RTX1DIEI

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন: দেশটিতে আগামী বছরের কমপক্ষে মাঝামাঝি পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে। রাজধানীর প্যারিসে একটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন: বিজ্ঞানীরা তাকে জানিয়েছেন আগামী গ্রীষ্মের আগ পর্যন্ত এই ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও ফ্রান্স নতুন করে পুরোপুরি বা আংশিক লকডাউনে যাবে কিনা তা এখনও বলা যাচ্ছে না।

এরই মধ্যে দেশটিতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছেছে।

শুক্রবার ফ্রান্সে নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৯৮ জন মারা গেছেন। এছাড়া রাশিয়া, পোল্যান্ড, ইটালি ও সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশেও নতুন করে এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার রাত থেকে দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চলে ছয় সপ্তাহের জন্য রাতে কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, সংক্রমণের হার ৩ হাজার থেকে ৪ হাজারে নেমে এলে এই কারফিউ শিথিল করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এর আগে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Reneta

ইউরোপে গত ১০ দিনে সংক্রমণের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই মহাদেশে এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৪৭ হাজার জন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস জানিয়েছেন, আগামী কয়েক মাস খুব কঠিন হতে যাচ্ছে। কিছু দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত ৪ কোটি ২০ লাখেরও বেশি করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১ লাখের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমানুয়েল ম্যাক্রোঁকরোনাভাইরাসফ্রান্সের প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT