চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় দেশজুড়ে জারি করা বিধিনিষেধের মধ্যে কয়েকটি তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে ফ্রান্সজুড়ে ক্যাফে ও রেস্তোরাঁ খোলা যাবে এবং ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণেরও অনুমতি দেওয়া হবে।

আরও জানানও হয়েছে, এত দিন লকডাউনের ফলে অনেকেই বৃদ্ধাআশ্রমে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারেননি। অনেকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারাও গেছেন। তাই এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের মানুষ বৃদ্ধা আশ্রমে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যেতে পারবেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স তার ‘প্রথম বিজয়’ অজর্ন করেছে; কিন্তু ভাইরাস আবার ফিরে আসতে পারে বলে সতর্কও করেছেন।

চলতি মাসের প্রথমদিকে ফ্রান্সের কয়েকটি অংশে সামাজিক দূরত্ব বিধি কার্যকর রেখে রেস্তোরাঁ, হোটেল ও ক্যাফে খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

সোমবার থেকে প্যারিস অঞ্চলের জন্যও এমন অনুমতি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের এই রাজধানী শহরেই দেশটির সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

Reneta

এদিকে ফ্রান্সের কিছু স্কুল বাদে অন্যান্য স্কুল ২২ জুন থেকে খুলবে বলেও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসে ফ্রান্সে ২৯ হাজার ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফ্রান্সের প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT