চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকাল: আটকে যাওয়া শ্রমিকদের বাড়ি পাঠালেন সোনু সুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১২, মে ২০২০
বিনোদন
A A

মহামারী করোনার এই সংকটকাল মোকাবেলায় শুরু থেকেই অবদান ছিল বলিউড অভিনেতা সোনু সুদের। যখন যেভাবে পেরেছেন অসহায়, দরিদ্রদের সহায়তা করেছেন তিনি। আবারও নিজের মানবিক মনের প্রমান দিলেন এই অভিনেতা।

বাড়ি কর্ণাটকে, কিন্তু কর্মসূত্রে মুম্বাইয়ে অবস্থান এমন শত শত শ্রমিক রয়েছেন ভারতে। কিন্তু ভারতে চলমান লকডাউনে নিজ বাড়িতে ফিরতে পারছেন না সেই শ্রমিকরা। তাই তো সংকটময় এই সময়ে তাদের নিজ বাড়িতে পৌঁছানোর এক মহৎ দায়িত্ব পালন করেছেন এই ‘দাবাং’ তারকা।

সোমবার সেই শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্রের থানে থেকে কর্ণাটকের গুলবাগরার উদ্দেশ্যে মোট ১০টি বাস ছেড়ে গেছে। যার বিশেষ অনুমতি কর্ণাটক ও মহারাষ্ট্র সরকারের কাছ থেকে নিয়েছেন সোনু সুদ।

এ বিষয়ে এক বিবৃতিতে এই অভিনেতা জানান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমানে আমরা যে সময়ে আছি তাতে আমরা সকলেই ভয়ঙ্কর স্বাস্থ্য বিপর্যয়ের ঝুঁকিতে আছি। সেক্ষেত্রে প্রত্যেকেরই তাদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে থাকার অধিকার আছে। মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই আমি সেইসব আটকে যাওয়া শ্রমিকদের জন্য দশটি বাসের ব্যবস্থা করেছি। তারা যেন নিজেদের বাড়িতে পৌঁছাতে পারে, সে কারণেই এই সাহায্যের চেষ্টা।

এছাড়াও তিনি আরো বলেন, ছোট ছোট বাচ্চা ও বয়স্কদের বাবা-মা নিয়ে রাস্তায় এই অভিবাসীদের হেঁটে বাড়ি ফেরার দৃশ্য আমাকে খুব কষ্ট দেয়। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি, আগামী দিনেও করব।

এর আগে পাঞ্জাবের ডাক্তারদের ১ হাজার ৫০০ পিপিই কিট দান করেছিলেন সোনু সুদ। সেই সাথে মেডিকেল ফোর্সের থাকার জন্য তাঁর মুম্বাইয়ের হোটেল সরবরাহ করেছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোনু সুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভার্চুয়ালি হবে না কান চলচ্চিত্র উৎসব

পরবর্তী

১০ দিনেই উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষার পরিকল্পনা

পরবর্তী
করোনাভাইরাস

১০ দিনেই উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষার পরিকল্পনা

আলোকিত স্থাপনা: জাতীয় মসজিদ, মালয়েশিয়া

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT