বিনোদন

করোনাকালীন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’

৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত তারকাবহুল চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’

বাংলাদেশের সিনেমা ‘স্ফুলিঙ্গ’ এর পোস্টার, যেখানে অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ‘স্ফুলিঙ্গ’ এর পোস্টার, যেখানে অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত, যা করোনাকালীন সময়ে সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাকালীন যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো কোনোটি ২০ টি বা আবার কোনোটি ২৫ টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ তার নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দিতে চলেছেন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে৷

শুক্রবার (২৬ মার্চ) রাজধানী সহ দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। সিনেমাটি মুক্তির পরিবেশনা করছে দ্য অভি কথা চিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার অভি চ্যানেল আই অনলাইনকে বলেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ফুলিঙ্গ। মঙ্গলবার পর্যন্ত ৩০ হল চূড়ান্ত ছিল। তবে বুধবারের মধ্যে আরো পাঁচটি হল বেড়েছে।

তিনি বলেন, করোনাকালীন চালু আছে ৫০ টির মতো সিনেমা হল। প্যান্ডামিকের মধ্যে যেকটা সিনেমা মুক্তি পেয়েছে কোনো সিনেমাই ৩৫ হল পায়নি। এ ক্ষেত্রে স্ফুলিঙ্গ সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে।

‘স্ফুলিঙ্গ’র সিনেমার প্রেক্ষাপট একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকীর আহমেদ।

সিনেমাটির চরিত্রগুলোতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান ও শ্যামল মাওলা। আরও রয়েছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

বিষয়:২৬ মার্চ করোনাকালীন জাকিয়া বারী মম তৌকীর আহমেদ পরীমনি মামুনুর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…