চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালীন অভিজ্ঞতার গল্প নিয়ে আসছেন পাঁচ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাকালীন জনসাধারণের ভিন্নমাত্রার অভিজ্ঞতার আলোকে নির্মিত পাঁচ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ নিয়ে আসছে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ্।

করোনাকালীন সময়ে পুরো বিশ্বের মতো বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, জীবিকা, সামাজিক অবস্থান, শারীরিক ও মানসিক বির্পযয়ের নতুন অভিজ্ঞতাগুলোই পাঁচটি ভিন্নর্ধমী গল্পের মাধ্যমে এই সিরিজে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে বিনজ্।

দেশের শীর্ষস্থানীয় পাঁচজন চলচ্চিত্র নির্মাতা প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যের এই গল্পগুলো লিখেছেন। তারাই নিজেদের লেখা গল্পের চিত্রনাট্য রচনা ও শর্টফিল্মগুলো পরিচালনা করেছেন। এই সময়ের অভিজ্ঞ শিল্পীরা শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন।

আগামী ১ অক্টোবর থেকে বিনজ্-এর প্লাটফর্মে এই সিরিজিটি দেখতে পাবেন দর্শকরা। বিনজ্-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গল্পগুলোর মধ্যে ‘আড়াই মন স্বপ্ন’ শর্টফিল্মটি পরিচালনা করেছেন ‘জালালের গল্প’ খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন। এখানে এই সংকট চলাকালে সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের চরম আর্থিক সংকটকে তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে সামাজিক বিভিন্ন অনিয়ম তাদের এ সংকটকে যে আরো গভীর করেছে সেটাও দেখিয়েছেন।

অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিরিজের ‘এসো বসে একসাথে খাই’ শর্টফিল্মটিতে লকডাউনে পরিবারের সদস্যদের মানসিক পরিবর্তনকে তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাবে, এ সময়ে ঢিলেঢালা পারিবারিক বন্ধন একদিকে যেমন মজবুত হয়েছে, তেমনি অতি আপনজনও দূরে চলে গেছে।

‘ভয়ঙ্কর সুন্দর’ খ্যাত পরিচালক অনিমেষ আইচ মহামারির এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখযোদ্ধা ডাক্তারদের বেদনার গল্প নিয়ে নির্মাণ করেছেন সিরিজের আরেকটি শর্টফিল্ম ‘মুখ আসমান’।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে নির্মম মানসিকতার পরিচয় দিয়ে সামাজিকভাবে দূরে সরিয়ে দেয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজের ‘যাত্রী’ শর্টফিল্মটি। জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এই শর্টফিল্মে আরো পাওয়া যাবে, কাছের মানুষদের থেকে বিতাড়িত হলেও আক্রান্তদের পাশে এসে দাঁড়ানো সম্পূর্ণ অপরিচতজনদের মানবিক হৃদয়ের পরিচয়।

সমাজের ভালো-মন্দ নানা কর্মকাণ্ড এবং পারিবারিক সর্ম্পকগুলো করোনাভাইরাসে প্রভাবিত হওয়ার চিত্র তুলে ধরে নির্মিত হয়েছে ‘নিষিদ্ধ বাসর’ শর্টফিল্মটি। এটি নির্মাণ করেছেন ‘ডুব সাঁতার’ খ্যাত নির্মাতা নূরুল আলম আতিক।

ট্যাগ: অনিমেষ আইচঅমিতাভ রেজা চৌধুরীআবু শাহেদ ইমননির্মাতানূরুল আলম আতিকবিনজ্লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিপি নুরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা

পরবর্তী

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক: ওবায়দুল কাদের

পরবর্তী

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক: ওবায়দুল কাদের

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন এডিসি ইফতেখায়রুল ইসলাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT