চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাআক্রান্তের সংস্পর্শে গেলেও কোয়ারেন্টাইন লাগবে না, যদি…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০২, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন একটি ট্রায়াল সফল হলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেও আইসোলেশনের দরকার হবে না।

ইংল্যান্ডে সরকারি সহযোগিতায় পরিচালিত একটি গবেষণায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে ১০ দিনের কোয়ারেন্টাইনের বদলে ৭ দিন ল্যাটেরাল ফ্লো টেস্ট করা হবে।

যদি ৭ দিনই ফলাফল নেগেটিভ আসে তাহলে তারা তাদের সাধারণ জীবনযাপন চলমান রাখতে পারবে।

৯ মে থেকে ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসা অন্তত ৪০ হাজার মানুষকে এই গবেষণায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সেলফ আইসোলেশন মানে হলো বাড়িতেই বসবাস করা এবং বাড়ির বাইরে না যাওয়া। এমনকি খাবার বা ওষুধ কিনতে বা ব্যায়াম করতেও না।

নতুন এই গবেষণার অংশ হিসেবে, অংশগ্রহণকারীরা সাত দিন প্রতিদিন সকালে নিজেরাই বাড়িতে এই পরীক্ষা করবেন এবং যে কদিন ফলাফল নেগেটিভ আসবে এবং যতদিন তাদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা না দেবে সে কদিন কোয়ারেন্টাইনের নিয়মাবলী থেকে মুক্ত থাকবেন।

Reneta

ল্যাটেরাল ফ্লোতে মাত্র ৩০ মিনিটে ফলাফল পাওয়া যায়। এটি পিসিআর টেস্টের থেকে কম সেনসেটিভ। পিসিআর টেস্টে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, ফল পেতে সময় লেগে যায় ২৪ ঘণ্টা।

আশা করা হচ্ছে, এই ট্রায়াল সফল হলে করোনা আক্রান্তদের সংস্পর্শে আসার পরে সেলফ আইসোলেশনের সময় কমানো দরকার হবে কিনা তার প্রমাণ পাওয়া যাবে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের ন্যাশনাল ইনফেকশন সার্ভিস ডিরেক্টর প্রফেসর ইসাবেল অলিভার বলেন,  সেলফ আইসোলেশন তাদের জন্য খুবই কঠিন যাদের ঘরে থেকে কাজ করার সুযোগ নেই, যাদের সেরকম কোনো সমর্থন নেই বা অন্যদের থেকে সাহায্য পায় না। এর ফলে আমরা যদি বৃহত্তর স্বাভাবিক অবস্থায় যেতে পারি তাহলে সেটাই হবে বড় পদক্ষেপ।

তিনি যোগ করেন, এই গবেষণায় অনেক বেশি মানুষের অংশগ্রহণ দরকার। কারণ এই সময়ে করোনার সংক্রমণ কম।

যারা ল্যাটেরাল ফ্লো টেস্টে অংশ নিবে তাদের গবেষণার শুরুতে ও শেষে সঠিক ফলাফলের জন্য পিসিআর টেস্ট করা হবে। এমনকি কোনো একদিন পজিটিভ ফলাফল এলেও সেদিন পিসিআর টেস্ট করানো হবে। ফলাফল পজিটিভ এলে তাকে অন্যদের মতোই সেলফ আইসোলেশনে পাঠানো হবে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪৪ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ২৭ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT