ডিজিটাল শর্ট

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৪৪ হাজার ২০, মৃত ৩২৩৪

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী মো. জাহিদ মালেক স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ১৯১৮ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,০২০ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩৪ জনে। নতুন সুস্থ হয়েছে ১৯৫৫ জন। মোট সুস্থ ১,৩৯,৮৬০ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিষয়:অতিরিক্ত মহাপরিচালক নিয়মিত হেলথ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…