চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১১, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যক্তি শ্রেণির করদাতাদের কর হার হ্রাস এবং ব্যয় সক্ষমতা বৃদ্ধিতে মুজিববর্ষের উপহার হিসেবে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আড়াই লাখ টাকা থেকে ৫০ হাজার টাকা বাড়িয়ে তা ৩ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষের  উপহার হিসেবে গত অর্থবছরের আড়াই লাখ টাকা থেকে আরো ৫০ হাজার টাকা বাড়িয়ে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। অর্থাৎ ৩ লাখ টাকা পর‌্যন্ত আয় করলে কোনো কর দিতে হবে না- বাজেটে এমন প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ  হ ম মুস্তফা কামাল।

আর নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে এই সীমা সাড়ে ৪ লাখ টাকায় রাখা হয়েছে।

এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।

Reneta

সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা ৩ লাখ টাকার পর প্রথম ১ লাখ টাকায় ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ, এরপরের ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, এরপরের ৫ লাখ টাকায় ২০ শতাংশ। অবশিষ্ট টাকার উপর ২৫ শতাংশ হারে কর পরিশোধের প্রস্তাব করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করমুক্ত আয়সীমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT