চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ করার সুপারিশ সিপিডি’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৯, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

আগামী বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার সুপারিশ করেছে সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) নিবার্হী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

সেই সঙ্গে করোনা পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থা নাগরিকদের চাহিদা মেটানোর মতো করে সাজানোর প্রস্তাবও করেছে সংস্থাটি। শনিবার ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এসব সুপরিশ তুলে ধরে বেসরকারী এই গবেষণা প্রতিষ্ঠানটি।

আলোচনায় বলা হয়, রাজস্ব আদায়ে ধীর গতির কারণে আগেই ১ লাখ কোটি টাকার বেশি ঘাটতির পূর্বাভাস দিয়েছিল সিপিডি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ পরিমাণ আরো বাড়বে বলে মনে করছে সংস্থাটি।

এমন অবস্থায়, আগামী বাজেটের ঘাটতি মেটাতে বিদেশি অর্থায়নে গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সিপিডি বলছে, নিত্যপন্যের দেশীয় উৎপাদন, চাহিদা মাথায় রেখে, খাদ্য পণ্যের আমদানি শুল্ক কমানো উচিত। একই ভাবে চলতি অর্থবছরে কিস্তি আকারে রাজস্ব আদায়ের পরামর্শও দিয়েছে এ সংস্থা।

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত দুই শতাংশ বরাদ্দ, কৃষি খাতে কমপক্ষে ৩ শতাংশ বরাদ্দ ও সামাজিক নিরাপত্তা খাতের বলয় বাড়িয়ে বরাদ্দ বাড়ানোর তাগাদা দেয়া হয় মিডিয়া ব্রিফিংয়ে।

বলা হয় পরোক্ষ কর নয় বরং প্রত্যক্ষ করের ওপর জোর দিতে হবে একই সাথে করফাঁকি ও টাকা পাচার বন্ধে কঠোর নজরদারি বাড়াতে হবে। কালো টাকা সাদা করার সুযোগও রাখা যাবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করমুক্ত আয়সীমাবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT