চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করণের পার্টিতে বলিউড তারকাদের মাদক সেবনের অভিযোগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

করণ জোহরের বাড়িতে প্রায়ই পার্টির আয়োজন করা হয় যেখানে বলিউড তারকাদের মেলা বসে। তবে সম্প্রতি আয়োজিত পার্টিতে তারকাদের মাদকাসক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের কিছু রাজনীতিবিদ। বিশেষ করে আকালি দলের বিধায়ক মজিন্দর শীর্ষা একটি টুইট করে বিষয়টিকে উস্কে দিয়েছেন।

পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, মালাইকা, শহিদ কাপুর এবং করণের আরও কিছু ঘনিষ্ঠজন। পার্টির একটি ভিডিও শেয়ার দিয়েছেন করণ জোহর। সেই ভিডিওতে বলিউড তারকাদের অনেককে দেখেই মজিন্দর শীর্ষর মনে হয়েছে যে তারা মাদকাসক্ত।

টুইটারে তিনি লিখেছেন, ‘কল্পনা আর বাস্তবের ফারাক! দেখুন বলিউডের তারকারা কতোটা নেশাগ্রস্ত এবং গর্বের সঙ্গে নেশার রাজ্যের প্রদর্শন করছে। বিষয়টির বিরুদ্ধে আওয়াজ তুলছি।’

তবে সেদিনের পার্টিতে উপস্থিত এক ব্যক্তি বলেছেন, ‘ড্রাগস? করণের পার্টিতে? ভাবার বিষয়! আমার মনে পড়ে করণের পার্টিতে আমি ড্রাগ নিয়েছি। তবে সেটা ছিল অ্যাসপিরিন। কারণ আমার মাথা ব্যথা ছিল।’ তিনি আরও বলেন, ‘তারকাদেরকে নেশাগ্রস্ত, মদ্যপ এবং বেহায়া ভাবা এখন সেকেলে হয়ে গেছে। আমাদেরও সবার সামাজিক দায়িত্ববোধ আছে।’

কংগ্রেস নেতা মিলিন্দ দেওরার স্ত্রীও এই পার্টিতে ছিলেন। তিনি বলেছেন, ‘আমার স্ত্রীও সেই সন্ধ্যায় উপস্থিত ছিলেন। কেউই নেশার রাজ্যে ছিলেন না সেখানে। মিথ্যা ছড়ানো বন্ধ করুন এবং অন্যদের ভাবমূর্তি নষ্ট করবেন না যাদের আপনি জানেন না। আশা করি নিঃশর্ত ক্ষমা চাওয়ার সাহস দেখাবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ জোহরদীপিকা পাড়ুকোনরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT