বিনোদন

করণের জমকালো পার্টিতে বলিউড তারকাদের মেলা

বলিউড তারকারা করণের জমকালো পার্টিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করণের জমকালো পার্টিতে বলিউড তারকারা উপস্থিত, বিভিন্ন ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা করণ জোহর ও ধর্ম প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অপূর্ব মেহতা নেটফ্লিক্সের গ্লোবাল টিভি চিফ বেলা বাজারিয়ার সম্মানে এক পার্টির আয়োজন করেছিলেন। রবিবার রাতে জমকালো এই পার্টির আয়োজন করা হয়েছিল করণের বাড়িতেই।

করণের পার্টিতে ক্যামেরাবন্দী হয়েছেন মাধুরী দীক্ষিত ও তার স্বামী শ্রীরাম নেনে, আলিয়া ভাট, রণবীর সিং, সারা আলি খান, ফারহান আখতার ও তার স্ত্রী শিবানী, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, মনিশ মালহোত্রা ও রিতেশ সিদ্ধানি।

পার্টিতে শাহরুখ খানের গাড়িও আসতে দেখা গেছে। কিন্তু পেছনের সিট কালো কাপড়ে ঢাকা ছিল। তাই অভিনেতাকে এক ঝলকও দেখা যায়নি। ইদানীং পাপারাজ্জিদের এড়িয়ে চলছেন শাহরুখ।

করণের পার্টিতে আলিয়া পরেছেন নীল পোশাক। রণবীর সিংকে দেখা গেছে প্রিন্টেড শার্ট ও নীল ডেনিমে। সারা আলি খান এসেছিলেন হলুদ রঙের পোশাক পরে। কৃতিকে দেখা গেছে লাল পোশাকে। ফারহান, শিবানী, মাধুরী ও নেনে পরেছিলেন কালো।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডের মাদক কাণ্ড নিয়ে বেশ চর্চা চলেছিল। সেই সময়ে করণ জোহরের বাড়িতে আয়োজন করা এক পার্টির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা গেছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ বলিউডের প্রথম সারির অজস্র অভিনেতা-অভিনেত্রী নেশায় চুর হয়ে ছিলেন। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন করণ।

বিষয়:আলিয়া করণ জোহর মাধুরী রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…