চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম রেটিংয়ের বলিউড সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

মহামারী শুরু হওয়ার পর সিনেমাহলগুলো বন্ধ হয়ে গেছে। ফলে দর্শকদের নির্ভরতার জায়গা হয়ে দাঁড়িয়েছে ওয়েব প্লাটফর্মগুলো। ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন, জি ফাইভে মুক্তি পেয়েছে বলিউডের সিনেমাগুলো।

কোনো ছবির মান যখন খারাপ হয় তখন সেটা বক্সঅফিসে সাড়া ফেলতে পারে না। কিন্তু ওয়েব প্লাটফর্মের ক্ষেত্রে তো বক্সঅফিসে হিট নাকি ফ্লপ তা দেখা সম্ভব নয়। তাই ছবির মান অনুমান করার জন্য দেখা হয় আইএমডিবি রেটিং। এই ফিচারটি সাজানো হয়েছে ৫টি বলিউড ছবি নিয়ে যেগুলোর আইএমডিবি রেটিং খুবই কম:

লক্ষ্মী: কিছুদিন আগেই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী।’ ছবিটি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে। মুক্তির পরেও ছবিটি নিয়ে ট্রল হয়েছে। আইএমডিবিতে এই ছবির রেটিং মাত্র ২.৩!

সড়ক ২: এই ছবিটিও মুক্তির আগে থেকেই বিতর্কের শিকার হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্কে জড়িয়েছে আলিয়া ভাটের নাম। তাকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে এবং এই ছবি বয়কটের ডাক দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইএমডিবিতে একযোগে কম রেটিং দেয়ার হিড়িক পড়েছিল ছবি মুক্তির পরে। এই ছবির রেটিং মাত্র ১.১!

ড্রাইভ: নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘ড্রাইভ’ ছবিটি। এই ছবি মুক্তির জন্য দুই বছর চেষ্টা করেও কোনো পরিবেশক খুঁজে পায়নি ধর্ম প্রোডাকশন। শেষমেশ ওয়েব প্লাটফর্মে মুক্তি দেয়া হয়েছে। আইএমডিবিতে এই ছবির রেটিং ৩!

আনলক: জি ফাইভে মুক্তি পাওয়া ‘আনলক’ এর গল্প দর্শকদের একেবারেই পছন্দ হয়নি। ছবির অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যও হাস্যকর মনে হয়েছে দর্শকদের কাছে। এই ছবির আইএমডিবি রেটিং ৩.৮!

মিসেস সিরিয়াল কিলার: নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবিটি ক্রাইম থ্রিলার ঘরানার। প্রেম, খুন, প্রতিশোধের গল্প। ছবিটি দর্শকরা একেবারেই পছন্দ করেননি। এমনকি মনোজ বাজপেয়ীও ছবিটির রেটিং বাড়াতে পারেননি। ছবির আইএমডিবি রেটিং ৪.৯। জিকিউইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমডিবিআনলকখুনজি-ফাইভডিজনি প্লাস হটস্টারড্রাইভনেটফ্লিক্সপ্রেমলক্ষ্মীসাদাক-২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT