চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম বয়সী পুরুষ ও বেশি বয়সী নারী তারকাদের যতো বিয়ে

রেজাউল করিম রেজাউল করিম
১২:২১ পূর্বাহ্ণ ০২, মে ২০১৫
বিনোদন
A A

চিত্র জগৎ থেকে ক্রীড়া তারকাদের অনেকেই ভালোবাসার টানে ভুলে গেছেন বয়সের বাধা। এটি ঘটেছে বলিউডে থেকে হলিউড, ফুটবল থেকে ক্রিকেটসহ প্রায় সবখানেই। বয়স ভুলে তারা জীবনসঙ্গী করেছেন নিজেদের চেয়ে বেশি বয়সী নারীদের।

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন বিয়ে করেছেন তার চেয়ে বেশি বয়সী বিউটি কুইন ঐশ্বরিয়া রাইকে। বলিউডেরই আরেক নায়ক সাইফ আলী খান প্রথম বিয়ে করেছিলেন তার চেয়ে সাত বছরের বড় অমৃতা সিংহকে(দ্বিতীয় কারিনা কাপুর)।

নিজের চেয়ে ছোট বয়সের ছেলেকে বিয়ে করেছেন নায়িকা শিল্পা শেঠিও।শিল্পার চেয়ে তিন বছরের ছোট বর রাজ কুন্দ্রা। নিজের চেয়ে আট বছরের ছোট একজনকে বিয়ে করেছেন পরিচালক ফারাহ খান।সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত বিয়ে করেছিলেন তার চেয়ে এক বছরের বড় নার্গিসকে।

বেশি বয়সী নারীকে বিয়ে করেছেন বহু প্রতিভাবান ফারহান খান। স্ত্রী অধুনা তার চেয়ে ছয় বছরের বড়। নিজের চেয়ে দুই বছরের বড় সুপার মডেল মাহের জেসিয়াকে বিয়ে করেছেন নায়ক অর্জুন রামপাল।

বলিউডের আরেক নায়ক আদিত্য পাঞ্চলি বিয়ে করেছেন তার চেয়ে ছয় বছরের বড় জেরিনা ওয়াহাবকে।বলিউডে মতো হলিউড তারকারাও নিজের চেয়ে কম বয়সীদের বিয়ে করেছেন।

Reneta

নিজের চেয়ে বেশি বয়সী ডেমি মুরসকে বিয়ে করেন নায়ক অ্যাস্টন কুচার। একই ঘটনা ঘটেছে ইভা লরিঙ্গা ও টনি পার্কারের বেলায়ও। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন বিয়ে করেছেন তার চেয়ে নয় বছরের ছোট জন মায়ারকে।

একই ব্যাপার ঘটেছে সুসানা সারান্দন-টিম রবিনস, মারিশ ক্যারি-নিক ক্যানন, কিম বেসিংগার ও অ্যালসে বালদিনের বেলায়।চিত্র জগতের চেয়ে এই ঘটনা ক্রীড়াঙ্গনেও কম পড়েনি।

ক্রীড়া জগতে বেশি বয়সী নারীকে বিয়ে করার জন্য সবচেয়ে আলোচিত ভারতের ক্রিকেটার শচিন টেন্ডুলকার। নিজের চেয়ে ছয় বছরের বড় অঞ্জলিকে বিয়ে করেন শচিন।

ফুটবলের ফ্যাশনবয় ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামও বিয়ে করেছেন তার চেয়ে বেশি বয়সী ভিক্টোরিয়াকে।

নিজের চেয়ে বেশি নারীকে বিয়ে করেছেন বিখ্যাত মার্কিন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংও।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT