অন্যান্য

কম ঘুমে কিডনী নষ্ট

কম ঘুমে কিডনী নষ্ট

আপনি কি জানেন, প্রতিদিন রাতে ভালো করে ঘুমানো সুস্বাস্থ্যের জন্য কতোটা জরুরি? ‘ব্রিগহ্যাম এন্ড ওমেস হসপিটাল’ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন রাতে পর্যাপ্ত ঘুমান না , তাদের কিডনীর কার্যকারিতা দ্রুত হ্রাস পায়। অর্থাৎ অপর্যাপ্ত ঘুম কিডনী নষ্ট হয়ে যাওয়ার একটি বড় কারণ।

শরীরের বেশির ভাগ অভ্যন্তরীণ অঙ্গ-প্রতঙ্গ একটি স্বাভাবিক সার্কুলেশন মেনে চলে যা ঘুমের সময়ের সঙ্গে সম্পৃক্ত। গবেষণায় উঠে এসেছে, যদি ঘুমের কারণে ওই স্বাভাবিক সার্কুলেশনে কোনো ব্যাঘাত ঘটে তখন কিডনীর কার্যকারিতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

গবেষক সিয়ারান জসেফ ম্যাকমুলান ১১ বছর ধরে ৪ হাজার ২শ ৩৮ জন কিডনী ইনফেকশনে আক্রান্ত রোগীদের ওপর গবেষণাটি পরিচালনা করেন।

ম্যাকমুলান তার গবেষণায় দেখেন, একজন রোগী যে প্রতিরাতে ৫ ঘণ্টা ঘুমিয়েছে তার কিডনীর কার্যকারিতা হ্রাসের আশঙ্কা ৬৫ শতাংশ বেড়ে গেছে। যেখানে আরেকজন রোগী প্রতিদিন রাতে টানা ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমিয়েছে, তার কিডনীর কার্যকারিতার কোনো ক্ষতি হয়নি।

গত নভেম্বরে সানডিয়াগোতে এএসএন কিডনী সপ্তাহে ওই গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…