ষাঁড়ের বীন আর শস্য খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কম্বোডিয়ার বার্ষিক চাষ উৎসব। ভালো ফসলের জন্য প্রতিবছরই এই উৎসব করে থাকেন কম্বোডিয়ানরা।
উৎসবে রাজকীয় রীতি অনুযায়ী দুটি ষাঁড়কে লাঙলের সাথে বাঁধা হয়। উৎসবের এলাকায় এ দুটি ষাঁড়কে দিয়ে চাষ দেয়ার পর তাদেরকে দেয়া হয় সিসেমি, চাল, শস্য, ঘাস, বীন, মদ আর পানি। এর মাধ্যমে বোঝা যায় এ বছরের ফসল ভালো কি খারাপ হবে।
দুটি ষাঁড়ই বীন আর শস্য বেছে নেয়ায় ধারণা করা হচ্ছে এ দুটির ফলন এবার ভালো হবে।
বাটামবাং প্রদেশে আয়োজিত এবারের উৎসবে উপস্থিত ছিলেন কম্বোডিয়ার রাজা নরদাম সিহানুক, প্রধানমন্ত্রী হান সেনসহ কূটনৈতিক, রাজনীতিবিদ, কৃষক ও স্থানীয় বাসিন্দারা।







