চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিউনিটি সেবায় দক্ষতা উন্নয়নে ৬০ হাজার রোহিঙ্গাকে প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- লিড নিউজ, অর্থনীতি
A A

সরকারের ক্রয় সংক্রান্ত কেবিনেট কমিটি (সিসিজিপি) বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করতে এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কমিউনিটি সেবায় প্রায় ৬০ হাজার রোহিঙ্গা যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সরাসরি বাছাই পদ্ধতির আওতায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাবসহ আজ বৃহস্পতিবার তিনটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

রাজধানীর শের-এ-বাংলা নগরে এনইসি-১ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির এক সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের বিস্তারিত জানান, কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব নাসিমা বেগম।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের আইডিএ সহায়তায় জরুরি বহুমুখী খাত রোহিঙ্গা সংকট মোকাবেলা প্রকল্পের আওতায় ২৯৭ দশমিক ১৫ কোটি টাকা ব্যয়ে উখিয়া ও টেকনাফে স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডব্লিউএফপি কমিউনিটি কর্মশক্তি কার্যক্রম ও কমিউনিটি সেবা পরিচালনা করবে।

তিনি আরো বলেন, প্রস্তাবনার আওতায় ৬০ হাজার রোহিঙ্গা যুবক-যুবতীকে কমিউনিটি সেবার ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ভূমিক্ষয় রোধে ক্যাম্পগুলোর মধ্যে প্রায় ৩ লাখ গাছের চারা রোপনের পাশাপাশি প্রায় ৯০ হেক্টর জমিতে দেশীয় ঘাস লাগানো হবে। ওই ক্যাম্পগুলোতে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে।

পাশাপাশি কমিউনিটি কর্মশক্তি কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য প্রায় ৪০ হাজার সুবিধাভোগীকে আর্থিক সহায়তা দেয়া হবে।

ক্রয় কমিটি চীনের পেট্রোচায়না, থাইল্যান্ডের পিটিটিটি, ইন্দোনেশিয়ার বিএসপি জ্যাপিন, চীনের ইউএনআইপিইসি, ইউএই’র ইএনওসি ও মালয়েশিয়ার পিটিএলসিএলের কাছ থেকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যে ৫ হাজার ১৪২ দশমিক ৫১ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের প্রায় ১০ লাখ ৩০ হাজার টন জ্বালানী তেল ক্রয় সংক্রান্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)’র আরেকটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

বৈঠকে এ বছরের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতের নুমালিগার রিফাইনারী লিমিটেডের কাছ থেকে ৩১৪ দশমিক ৩০ কোটি টাকা মূল্যে প্রায় ৬০ হাজার টন গ্যাস তেল ক্রয়ের আরেকটি প্রস্তাবেরও অনুমোদন দেয়া হয়।

ট্যাগ: ক্রয় কমিটিরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

পরবর্তী

ভুয়া পেজকে স্বীকৃতি, অবাক মাহি!

পরবর্তী

ভুয়া পেজকে স্বীকৃতি, অবাক মাহি!

ঢাকায় চলাচলে ‘ঠিকানা নির্দেশক ফটো আইডি’ সঙ্গে রাখুন: র‌্যাব

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT