স্পোর্টস

কমনওয়েলথ দাবায় দশম মোহাম্মদ মিনহাজ উদ্দিন

কমনওয়েলথ দাবায় দশম মোহাম্মদ মিনহাজ উদ্দিন

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ দাবায় দশম স্থান অর্জন করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। দিল্লিতে টুর্নামেন্টের শেষ রাউন্ডে মঙ্গলবার ভারতের দাবাড়ু এস জয়াকুমারকে হারিয়েছেন তিনি।

৯ রাউন্ড শেষে বাংলাদেশের এই দাবাড়–মিনহাজের পয়েন্ট ৭। একই দিনে শেষ রাউন্ডে ড্র করেছেন জিয়াউর রহমান। এই ড্রয়ে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ২০তম হয়েছেন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার।

তবে শেষ দিনে হেরে গেছেন বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। ফাইনাল রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে ৩৩তম হয়েছেন নিয়াজ।

বিষয়:দাবা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…