চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে এই ভার থেকে মুক্ত হবে বাংলাদেশ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
বাংলাদেশ ও মিয়ানমার প্রতিনিধির মধ্যে চুক্তি স্বাক্ষর, শান্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে ৩০ সদস্যের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে দুই দেশ।মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর এমন সিদ্ধান্তে খুব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, যে অ্যারেঞ্জমেন্টে আমরা উভয়পক্ষ সই করেছিলাম সেখানেই এ ওয়ার্কিং গ্রুপের কথা ছিল। এখন পরবর্তী ধাপের কাজ শুরু হবে। তবে ঠিক কবে নাগাদ বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে- সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। শুধু বলেছেন, ‘কবে নাগাদ শুরু হবে এখনতো বলা যাবে না। এখন অ্যারেঞ্জমেন্ট বাস্তবায়ন করাটাই মুখ্য। এখন পর্যন্ত যা হয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট।’ আমরা জানি না পররাষ্ট্রমন্ত্রী ঠিক কোন বিষয় নিয়ে সন্তুষ্ট। গত ২৩ নভেম্বর মিয়ানমারের নেপিদোতে তিনি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যে সমঝোতা চুক্তি করেছিলেন, সেখানে বলা হয়েছিল- আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এ বিষয়ে দেশটির আন্তরিকতা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। কেননা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আর আন্তর্জাতিক চাপে সেই সমঝোতা স্মারকে মিয়ানমার সই করলেও তা বাস্তবায়নে গত এক মাসে কোন কাজ করেনি দেশটি। বরং এর মধ্যেই নতুন করে রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাই যতক্ষণ না মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে, ততক্ষণ তাদেরকে বিশ্বাস করতে চাই না। আর নিকট অতীতেও এ বিষয়ে মিয়ানমারের কথা দিয়ে কথা না রাখার ইতিহাস রয়েছে। তারপরও পররাষ্ট্রমন্ত্রীর মতো আমরাও আশা করি, মিয়ানমার দ্রুত তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে বাংলাদেশকে ভারমুক্ত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

জুলাই ২৪, ২০২৬
ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT