বিনোদন

কবি সঞ্জয় দত্ত!

কবি সঞ্জয় দত্ত!

সঞ্জয় দত্ত

সবার কাছে বলিউড তারকা সঞ্জয় দত্ত নায়ক। কিন্তু তিনি কবিতা লিখেছেন, এ কথা কেউ কখনো শুনেছেন? না শোনারই কথা। কারণ তিনি তো আগে তা লেখেননি। কারণ তারকাদের যে কোনো খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ে। আর এত বড় কান্ড, কেউ জানবে না!

মহারাষ্ট্রে পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে বসে কয়েদী নম্বর ১৬৬৫৬ সঞ্জয় দত্ত কবিতা লিখেছেন। একটা, দুটো নয়; ৫০০ কবিতা লিখেছেন তিনি। বোঝাই যাচ্ছে, জেল–জীবন সঞ্জয়কে একদম পাল্টে দিয়েছে।

তেমনি একটি কবিতা ‘ও মেরি অঙ্গন কি চিড়িয়া হ্যায় তু’। কবিতার মূল বিষয় ‘বাবা-মেয়ের সম্পর্ক’।   কবিতাটি দারুণ পছন্দ হয়েছে গিরীশ মালিকের, ‘তোরবাজ’ ছবিটি পরিচালনা করছেন তিনি। কবিতাটি একবার শুনেই তিনি মুগ্ধ! সঞ্জয় দত্তের অনুমতি নিয়ে এবার এই কবিতায় সুর দেওয়া হবে। আর গানটি ব্যবহার করা হবে ‘তোরবাজ’ ছবিতে।

এই ছবিতে সঞ্জয় দত্ত অভিনয় করছেন। তার চরিত্রটি একজন সেনা কর্মকর্তার। ঘটনাচক্রে মেয়েকে হারিয়েছেন তিনি।

কবি সঞ্জয় দত্ত বললেন, আমি কিছু লিখেছি। শিগগিরই এগুলো নিয়ে বই প্রকাশ করব। বইটির নাম হবে ‘সালাখেঁ’। এই বইয়ে আরও থাকবে জেইশান কোরেশি ও সমির হিঙ্গেলের কবিতা। জেলে বসে তারাও কবিতা লিখেছেন। তারা তিনজন একসঙ্গে কাজ করেছেন কারাগারের রেডিও স্টেশনে। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…