চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি নজরুলের ৩৯তম প্রয়াণ দিবস আজ

রাজীব দাসরাজীব দাস
১০:২৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নজরুল।

মাত্র ৯ বছর বয়সে পিতৃহারা হয়ে স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হন দুখু মিয়া নামে পরিচিত নজরুল। কাজ করেন রুটির দোকানে। সেখান থেকে এক দারোগা নজরুলকে ভর্তি করেন ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরের একটি স্কুলে।

মাধ্যমিক পরীক্ষা না দিয়েই সৈনিক জীবন শুরু করেন তিনি। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে। ১৯২০ সালে নবযুগ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন তিনি। মহাজিরীন হত্যার জন্য দায়ী কে? প্রবন্ধের জন্য বাজেয়াপ্ত হয় পত্রিকার জামানত।

দেশজুড়ে অসহযোগ আন্দোলনের বিপুল উদ্দীপনায় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে আবির্ভূত হন নজরুল। কবিতা গান ও প্রবন্ধে ফুটে ওঠে নজরুলের বিদ্রোহী ভাব।

সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুলের বিচরণ ছিলো না। কবি সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, সম্পাদক, সংগীতজ্ঞ, দার্শনিক নাট্যকার- সব ক্ষেত্রেই অবদান রেখেছেন সাম্যের কবি নজরুল।

ইসলামী সঙ্গীত বা গজল রচনার পাশাপাশি শ্যামাসঙ্গীত ও ভক্তিগীতির মতো প্রায় তিন হাজার গান রচনা করেন নজরুল।

Reneta

সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। তার প্রমাণ দিতেই চার সন্তানের নাম রেখেছেন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ।

মাত্র ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন মানবপ্রেমের কবি নজরুল। বাকশক্তির সঙ্গে মানসিক ভারাসাম্যও হারিয়ে ফেলেন। ১২ ভাদ্র ১৩৮৩ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায় কবির কলম।

স্বাধীনতার পর স্বপরিবারে নজরুলকে বাংলাদেশে আনা হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মৃত্যুর কিছুদিন আগে কবিকে একুশে পদকে ভূষিক করে রাষ্ট্র।

প্রেম দ্রোহ মানবের মুক্তি এবং বিদ্রোহের সুর ও বাণীতে সাম্যের কথা বলে গেছেন মানবতাবাদী নজরুল। অন্যায় ও শোষণের বিরুদ্ধে আমৃত্যু সোচ্চার ছিলেন বলেই তার লেখনীতে প্রতিবাদই হয়ে উঠেছে মূল উপজীব্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবি নজরুলকাজী নজরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT