অন্যান্য

কবিসংসদের ‘ভালোবাসার কবিতা উৎসব’

কবিসংসদের ‘ভালোবাসার কবিতা উৎসব’

ভালোবাসা দিবস উপলক্ষে কবিসংসদ বাংলাদেশ আয়োজন করেছে ‘ভালোবাসার কবিতা উৎসব-২০১৬’। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব কবি শ্যামসুন্দর সিকদার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ড. ফয়জুল লতিফ চৌধুরী এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বার্তা প্রধান কবি নাসির আহমেদ।

এতে সভাপতিত্ব করেন কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শাকিরা পারভিন, কবি আফরোজা সোমা ও কবি মৃত্তিকা গুণ।

আবৃত্তিতে অংশ নেন শিমুল মুস্তাফা, রোকেয়া প্রাচী, শিরীন বকুল, কৃষ্টি হেফাজ, আহাকাম উল্লাহ, মাহিদুল ইসলাম, রহিমা আক্তার কল্পনা, শামিম আরা মুন্নি, ফারজানা করিম, জান্নাতুল ফেরদৌস লিজা প্রমুখ।

ভালোবাসার গান পরিবেশন করেন নাহিদ নাজিয়া ও তাহমিনা আফরিন।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সামিউল ইসলাম পোলাক ও নেহরিন মুস্তাফা।

বিষয়:কবি সংসদ কবিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…