চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যা, জায়া, জননী

সৌমেন দেসৌমেন দে
১০:০২ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৬
মতামত
A A

একটা বিজ্ঞাপনের জন্য ১০জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীকে বাছাই করা হলো, কিন্তু কাউকেই জানানো হয়নি ঠিক কি হবে বা কি করতে হবে তাদেরকে। যথারীতি পরিচালক এক একজন করে ডাকলেন, একটা বন্ধ ঘরে লাইট, ক্যামেরার সামনে তাদের কে বলতে বলা হলো ‘মা’ শব্দটা নিয়ে। সবাই এক এক করে ‘মা’ কী তা বলার চেষ্টা করলো, অনেককেই পাওয়া গেলো যারা আজ অবধি মা’কে একবারও “মা তোমাকে ভালোবাসি” এই কথাটি বলেনি। অনেকে আবার জানালো মাকে কখনই ধন্যবাদ দেয়া হয়নি। অনেকে মা’র সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তাও জানালো। অনেকেই বলতে বলতে কান্না করছিলো।

১, ২ করে ৮ নম্বরে যে ছেলেটিকে ডাকা হলো তাকে একই কাজ করতে বলা হলো। ছেলেটি পরিচালকের নির্দেশ শুনেই কান্না করতে লাগলো তার সে কান্না কিছুতেই থামেনা। শুটিং ইউনিটের অনেকের চোখে ততক্ষনে জল, পরিচালক নিজেও হতবাক। আস্তে আস্তে ছেলেটি নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, মা শব্দ টা সে বলতেই শিখেনি, কখনোই কেউ তাঁকে সে ডাক ডাকতে বলেনি। বন্ধু যে কজন আছে তাদের কাছ থেকে জেনেছে মা কে হন, জেনেছে মা কি করতে পারেন একজন সন্তানের জন্য, জেনেছে কি শক্তি মায়ের কোলে লুকিয়ে, মায়ের গায়ের গন্ধ কেমন আজ অবধি সে নিতে পারেনি, একবারও মা মুখে তুলে একটুখানিও খাওয়াতে পারেনি। সে বড় হয়েছিল এতিম খানায়, মাকে সে পায়নি কোন দিন। ক্যামেরা চলতেই থাকলো। কারন এই যে অনুভূতি তার চেয়ে বাস্তব অনুভূতি আর কোন অভিনেতাই দিতে পারতো না।

“মা” শব্দটিতে কেবলমাত্র একটা অক্ষর,এর সাথে একটা যতি চিহ্ন কেবল, কিন্তু কী অদ্ভুত, কী বিশাল, কী অমুল্য অর্থ বহন করে এই ছোট্ট শব্দটি। সারা পৃথিবী জুড়ে মা – কে নিয়ে লেখা গল্প, কবিতা বা সাহিত্য এতো এতো হয়েছে যে তবুও মা শব্দটার সঠিক বা পরিতৃপ্ত বর্ণনা আজ অবধি কেউ করতে পারেনি। আসলে তা সম্ভবও না।

আমরা সাধারণত মা ডাক শিখি ৪ মাস বয়স থেকে আর সেই মা ডাক শেষ হয় মৃত্যুবরণ করার আগ মুহূর্তে।এই একটি ডাক পুরো জীবদ্দশায় এতোবার ডাকা হয় যে আর অন্য কোনো সম্পর্কের নাম এতো বার উচ্চারিত হয় কিনা আমি জানিনা।

আমার স্ত্রী একজন মা, সে যখন গর্ভবতী আমি তখন ঠিক বুঝে উঠতে পারিনি যে ও আসলে কী অনুভব করছে। ওর পরিবর্তিত ব্যবহার মেনে নিতে আমার প্রথম দিকে কষ্ট হয়েছে, আমি অভ্যস্থ ছিলাম না। কিন্তু যতই দিন যাচ্ছিলো আর ওর পেটের মধ্যে একটা মানুষের অস্থিত্ব যতই অনুভুত হতে থাকলো সাথে সাথে আমার ভেতরেও একটা বড় পরিবর্তন আসতে শুরু করলো। আমি হাত দিয়ে ছুঁয়ে ওর নড়াচড়া টের পেতাম। ও ভেতর থেকে আমার সাথে দুষ্টুমি করা শিখে গেলো আস্তে আস্তে। আমাকে সে পাঞ্চ করতো আমিও করতাম যেন সে অনুভব করে বাবাকে আবার ফিরিয়ে দিতো সে পাঞ্চ। যথারীতি আমার একটা নতুন মা, আমার সবচেয়ে আদরের মেয়েটা পৃথিবীতে এলো। প্রথম আমি ওকে দেখি আমার মায়ের কোলে। এ দৃশ্য দেখে আমি চোখের জল ধরে রাখতে পারিনি।এ এক অপূর্ব অনুভূতি, আমার মায়ের কোলে আমার মা। জানিনা এ ভাগ্য কজনের হয়েছে।

006b

Reneta

কোন এক জায়গায় বাসে করে যাচ্ছিলাম জানালা দিয়ে রাস্তার পাশে চোখ আটকে গেলো, এক মা কয়েক মাস বয়সি এক বাচ্চাকে কোলে নিয়ে ময়লার ভেতর থেকে খাবার খুঁজে বের করছিলো আর বাচ্চাকে আগে নিজে খেয়ে পরখ করে তারপর খাওয়াচ্ছিলো। চোখের কোনে জল জমে গেলো বুকটা ফেটে যাচ্ছিল কিছু করতে না পারার বেদনায়। এ দৃশ্য দেখে আর দশটা মানুষের মত আমিও কাপুরুষের মত পাশ কাটিয়ে চলে গেলাম। নিয়ে গেলাম সাথে করে মা শব্দটার মমতা, ভালোবাসা আর নির্ভরতার প্রতীকী চিত্র।

আমি রোজ দেখি আমার সহকর্মী অনেক মা কে, যারা কী পরিমাণ ভেঙ্গে পড়েন যখন তার আদরের সন্তানটি অসুস্থ্য থাকে। তাদের কোন কাজেই মন বসে না, কিন্তু মন না বসলে কি হবে? কর্পোরেট মা’দের যে অনুভূতি থাকতে নেই, তাদের যে শত কষ্টের মাঝেও হাসি মুখে কাজ করে যেতে হয়, পাছে কোম্পানীর ক্ষতি হয়ে যায় যদি? এক একজন মা এতো বেশি শক্তিশালী, তাদের সন্তানের জন্য ভালোবাসার শক্তি তাদের এতো বেশি যে মনে হয় পৃথিবীর সেরা সেরা লড়াকু যোদ্ধারাও তার কাছে অনায়াসে হেরে যাবে। এ শক্তি যে মায়ের ভালোবাসার শক্তি।

আমি আমার মাকে আজ অবধি কোনদিন বুকে জড়িয়ে বলতে পারিনি “মা আমি তোমাকে ভালোবাসি”, আমি জানি এ অনুভূতি অনেকের যারা বলতে চেয়েও কি এক অদ্ভুত জড়তার কারণে আজ অবধি বলতে পারেনি বা পারছে না। আমার মনে হয় পৃথিবীতে এমন একজন মানুষও নাই যাকে তার মা জড়িয়ে ধরার পর অজান্তেই তার চোখের কোনে এক ফোটা জল জমেনি? যখনই বড় কোন সমস্যার সম্মুখিন হবেন দেখবেন মাকে মনে পড়ে যাচ্ছে, খুব ইচ্ছে করবে সেই মুহূর্তেই মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে।

“মা, মাগো, ও মা” এইভাবে সূর করে, আল্লাদ করে, আবেগে ডাকতে পারার মধ্যে কি যে শান্তি আর কোন ডাকে এ শান্তি আছে কিনা জানিনা। যে মানুষটির মা নেই তারও আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে মা তুমি কই? একটা বার আসো, খুব ইচ্ছে করে দৌড়ে গিয়ে তোমার কোলে ঢুকে যেতে।

মা তুমি আছো তাই মাঝে মাঝে তোমাকে মিস করার, তোমাকে অনুভব করার সুযোগ পাইনা কিন্তু তার মানে এই না যে কোন একক্ষণে একবারও বলতে ইচ্ছে করে না “মা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সবকিছু, তোমাকে অনেক ধন্যবাদ আজ অবধি আমার শত শত আবদার পূরণ করার জন্য।” আমার মা আছে, যার মা নেই তার এ অনুভূতি আমার চেয়েও প্রকট।
ভালো থাকুক সকল কন্যা, জায়া, জননী।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT