লর্ডস থেকে: বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু লর্ডসে এসে ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আউটার নেটে কিছুক্ষণ ব্যাটিং করার পর বলের আঘাত পেয়ে ফিরে আসেন ড্রেসিংরুমে।
চোট কতটা গুরুতর সেটি এখনও জানায়নি টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। চোট কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ যখন এই ম্যাচে ফেরার অপেক্ষায়, তখন মুশফিককে নিয়ে জমল অনিশ্চয়তার মেঘ।







