চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনওয়ের রেকর্ডকাব্য থামল ২০০ রানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষেকে সেঞ্চুরিতে আগেরদিনই ইতিহাস গড়ে বসেছিলেন, পরেরদিন সেটিকে নিয়ে গেলেন আরও কয়েকধাপ উচ্চতায়। শেষপর্যন্ত ডাবল সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক রাঙিয়েছেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন শক্ত ভিত।

বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয়দিন ৩ উইকেটে ২৪৬ রানে শুরু করা নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৩৭৮ রানে। যার ২০০ রানই কনওয়ের। কিউই ওপেনার ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শুরু করে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন ২২ চার ও এক ছক্কা দিয়ে। ছক্কাটি মেরেই ডাবল ছুঁয়েছেন।

কনওয়ের আরেক অপরাজিত সঙ্গী হেনরি নিকোলস ৪৬ রানে দিন শুরু করে ৬১ করে থেমেছেন। বাকিদের মধ্যে নিল ওয়াগনারের অপরাজিত ২৫ বলার মতো রান। কনওয়ে ও নিকোলস জুটি ১৭৪ রানে যেয়ে বিচ্ছিন্ন হয়েছে।

টেস্টের ময়দানে পা রাখার দিনেই কনওয়ে অপরাজিত ইনিংসটি দিয়ে একাধিক রেকর্ড স্পর্শ করেছিলেন। লর্ডসে ১৩৭ বছরের ইতিহাসে তার ইনিংসটি অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আবার অভিষেকে ডাবল সেঞ্চুরি, লর্ডসে তো বটেই, ইংল্যান্ডের মাটিতেই প্রথম কোনো অভিষিক্ত ব্যাটসম্যানের থেকে এলো এমন কীর্তি।

টেস্ট অভিষেকে ১২তম কিউই হিসেবে সেঞ্চুরির কীর্তি ২৯ বছর বয়সী বাঁহাতি কনওয়ের। তবে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকে সেঞ্চুরির খোঁজ পান। সেটিকে দুইশতে টেনে টেস্ট ইতিহাসে অভিষেকে ডাবল ছোঁয়া সপ্তম ব্যাটসম্যান হলেন। আর নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ারের পর দ্বিতীয়। সিনক্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে ২১৪ করেছিলেন।

কনওয়েময় ইনিংস থেকে ৪ উইকেট তুলে ইংল্যান্ডের সেরা অলি রবিনসন। ৩টি উইকেট নিয়েছেন মার্ক উড, ২টি জেমন অ্যান্ডারসনের। স্টুয়ার্ট ব্রড থাকেন উইকেটশূন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনওয়েলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT