চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথিত বড় ভাইয়ের নির্দেশে অভিজিৎ হত্যায় অংশ নেয় সোহেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে সোহেলকে গ্রেপ্তার দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কথিত ‘বড় ভাই’র নির্দেশেই লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় অংশ নিয়েছিল সোহেল। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানান তিনি।

রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে অভিযান চালিয়ে মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)কে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) চ্যানেল আই অনলাইনকে জানান সোমবারই সোহেলকে রিমান্ড আবেদনের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সিটিটিসি’র একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত জানিয়েছে, গ্রেফতার সোহেল ব্লগার অভিজিৎ হত্যার আসামি ও আনসার আল ইসলামের ইন্টেলিজেন্স শাখার একজন সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে সোহেল জানান, সংগঠনের বড় ভাইয়ের নির্দেশে এবং পরিচালনায় তারা এ হত্যাকাণ্ড ঘটান।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আহত হন। দীর্ঘ তদন্তের পর ২০১৬ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের আশপাশের ৭টি ভিডিও প্রকাশ করে পুলিশ।

এতে দেখা যায়, অভিজিৎ রায় ও তার স্ত্রী বন্যা আহমেদ বইমেলার মূল ফটক দিয়ে প্রবেশের পর বিভিন্নভাবে তাদের অনুসরণ করছিল ৬ সন্দেহভাজন হত্যাকারী। সোহেল তাদের মধ্যে অন্যতম বলে দাবি করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT