চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রেখেছেন সালমান, এবার দর্শকের পালা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৩, মে ২০২১
বিনোদন
A A

যাই ঘটুক, দর্শকের জন্য এবারের ঈদে সিনেমা মুক্তি দিবেন। এমন কথাই দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। করোনাকালের এই দুঃসময়েও কথা রেখেছেন এই তারকা!

বৃহস্পতিবার ঈদ উপলক্ষে অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাইজান’। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড়পর্দার বদলে ওটিটি প্লাটফর্মেই মুক্তি পেয়েছে এই ছবি।

দুপুর ১২টার পর থেকে ওটিটি প্লাটফর্মে দেখা যাচ্ছে ‘রাধে’। তবে বিদেশে প্রেক্ষাগৃহেই সালমানের এই ছবি দেখতে পারবে দর্শক।

গত বছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সালমানের এই ছবির। তবে লকডাউন ও করোনা অতিমারীর ফলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ছবির শুটিংওছিল অসম্পূর্ণ। তবে সেসব সামলে ঈদ উপলক্ষে দর্শকদের সামনে শেষপর্যন্ত নিজের নতুন ছবি নিয়ে হাজির হয়েছেন সালমান।

মুক্তির আগে একটি ভিডিও শেয়ার করেছেন সালমান। ভিডিওতে বললেন, কথা দিলে তিনি শেষপর্যন্ত তা রাখেন। তাই সেই ‘কমিন্টমেন্ট’ এর সুবাদেই শত হয়রানি সত্ত্বেও ওটিটির পর্দায় তিনি নিজের নতুন ছবি হাজির করেছেন। এরপরেই দর্শকদের উদ্দেশে তার অনুরোধ কেউ যেন ‘পাইরেসি’-কে সমর্থন না করেন।

ভিডিওতে সালমানকে বলতে শোনা যায় যে, একটি সিনেমা তৈরি ও পরিবেশনার পিছনে অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে থাকে। তাই সেই ছবি যখন কিছু মানুষ সঠিক পদ্ধতিতে না দেখে ‘পাইরেসি’-র সাহায্যে দেখেন তা তাঁকে যারপরনাই ব্যথিত করে। এরপরই সালমান বলেন তিনি কথা দিয়েছিলেন যে ঈদেই দর্শকদের ‘উপহার’ দেবেন ‘রাধে’- সেই ‘কমিটমেন্ট’ তিনি রেখেছেন। এবার পালা দর্শকদের।

Reneta

তিনি বলেন, দর্শকরা যেন পাইরেসি ভিডিও দেখার বিরুদ্ধে সোচ্চার হয়ে সঠিক পদ্ধতিতে নিৰ্দিষ্ট ওটিটি প্লাটফর্মেই ‘রাধে’ দেখেন। ছবিতে সালমান খান ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দর্শকদিশা পাটানিবলিউডরাঁধেসালমান খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT