চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২১
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
হাসান আজিজুল হক

হাসান আজিজুল হক

প্রখ্যাত কথাশিল্পী একুশে পদক প্রাপ্ত লেখক হাসান আজিজুল হক আজ তার রাজশাহীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন। মঙ্গলবার রাত ৯ টায় রাজশাহীর বাসায় তার মৃত্যু হয়।

এর আগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তারপর থেকে তিনি রাজশাহী অবস্থান করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করে গেছেন।

তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত প্রথম উপন্যাস। তিনি ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৯ সালে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

তার অন্যতম সাহিত্যকীর্তিগুলো হল ছোট গল্প গ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪), আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭),জীবন ঘষে আগুন, (১৯৭৩) নামহীন গোত্রহীন (১৯৭৫) পাতালে হাসপাতালে (১৯৮১) আমরা অপেক্ষা করছি (১৯৮৮) রাঢ়বঙ্গের গল্প (১৯৯১) রোদে যাবো (১৯৯৫) মা মেয়ের সংসার (১৯৯৭) বিধবাদের কথা ও অন্যান্য গল্প (২০০৭)। আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান ও শামুক নামে তিনটি উপন্যাস লিখেছেন। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।

১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামের সম্ভান্ত্র এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার পঞ্চাশটিরও বেশি কবিতা, ছোটগল্প ও উপন্যাস রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: লেখকসাহিত্যিকহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৮০০ বিলিয়ন ডলারের মালিক হলেন ইলন মাস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: লিবারেল পার্টির হয়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত ডলি বেগম।

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভুত ডলি বেগমের এমপি মনোনয়ন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অধিকার কেড়ে নিতে নতুন জালিমদের আবির্ভাব ঘটেছে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি,  ছবি: সংগৃহীত।

যেভাবে হত্যা করা হয় সাইফ আল গাদ্দাফিকে

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আলোচনায় সাংবাদিকের মন্তব্য, সৌদি ছাড়ছেন রোনালদো?

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT