চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত হাত বিচ্ছিন্ন হলে বাস চালকদের রেষারেষি থামবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৮ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
সম্পাদকীয়
A A
রাজশাহী-বাসের চাপে হাত বিচ্ছিন্ন

দেশের প্রায় সব সড়ক-মহাসড়কে বাস চালকেরা যে ভয়ঙ্কর রেষারেষি করে থাকেন, তা ব্যাপকভাবে আলোচনায় এসেছিল রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ার পর। ওই ঘটনা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে বাস কোম্পানির গড়িমসির কারণে বিষয়টির এখনও মীমাংসা হয়নি। এর মধ্যেই আবারও একই ধরনের ঘটনা ঘটেছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, রাজশাহীতে বাসের চাপায় অন্য বাসের যাত্রী ফিরোজ নামের এক কলেজ ছাত্রের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রতিবেদনে বলা হয়, ফিরোজ বগুড়া থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাসে চড়ে রাজশাহী ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের জানালা দিয়ে ফিরোজের হাত বাইরে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে ফিরোজের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজীবের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা এমনকি কঠোর অবস্থানের পরও বাস কোম্পানির গড়িমসি আমরা লক্ষ্য করেছি। ওই ঘটনায় ক্ষতিপূরণসহ নানা বিষয়ে হাইকোর্টকে উষ্মা প্রকাশ করতে হয়েছে। পরিবহন কোম্পানির এমন গাফিলতির কারণেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে আমরা মনে করি।

এর আগেও নানা সময়ে চালকদের মাদক গ্রহণ, অদক্ষতা এবং নিয়ম না মানার বিষয়টি আলোচনায় এসেছে। হাইকোর্ট এ বিষয়ে করণীয় স্মরণ করিয়ে পরিবহন মালিক এবং বিআরটিএসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

এছাড়া স্বয়ং প্রধানমন্ত্রীও এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। কিন্তু এরপরও এসব নির্দেশনা পালনের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তাই এসব বিষয়ে আরও কঠোর হতে হবে আমরা মনে করি।

Reneta

রাজশাহীর এই ঘটনার শিকার শিক্ষার্থী ফিরোজ নিয়োগ পরীক্ষা দিয়ে গন্তব্যস্থলে ফিরছিলেন। এর মধ্যেই এমন দুর্ঘটনা। এতে স্বাভাবিকভাবেই তার পরিবার ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে দ্রুত ফিরোজের চিকিৎসার খরচসহ সার্বিক ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে করতে হবে। এর পাশাপাশি এ ঘটনায় দোষী চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজীব হোসেনসড়ক দুর্ঘটনাসম্পাদকীয়হাত বিচ্ছিন্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT