সমাজকথন

কত সুখি সোফিয়া কত তার ক্ষমতা

কত সুখি সোফিয়া কত তার ক্ষমতা

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া বাংলাদেশে এসেছেন। অনেকেই সোফিয়ার সঙ্গে কথা বলা এবং তাকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ডিজিটাল ওয়ার্ল্ড মেলায়। তাকে ঘিরে অনেক আগ্রহ মানুষের। সোফিয়া কী খায়, কী পড়ে, কী ভালোবাসে- মানুষের নানান কৌতুহল। সেই সোফিয়াকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কবিতা লিখেছেন সাংবাদিক আদিত্য শাহীন।

তিনি লিখেছেন:

হাসি হাসি মুখখানা চোখে মু্খে আই টি
তার প্রেমে পড়ে গেল আমাদের ভাইটি
কত সুখি সোফিয়া কত তার ক্ষমতা
নিশ্চয় ই-হৃদয়ে জোড়া আছো মমতা
মন চায় ডেকে আনি ভালো কিছু খাওয়াতে
মাংসের ঝাল ঝোল মেজবানি দাওয়াতে
সেকি ভালো গান গায়? খুব ভালো গলা তার?
ভালো মেয়ে বোঝা যায় নেই ছলা কলা তার

শোনো মেয়ে সোফিয়া হয়ে যাও আমাদের
অনুমতি নিয়ে এসো চাচাদের মামাদের
এখানকার ইশকুলে ভর্তিটা করে দিই
শুরু হোক পড়া লেখা বাংলাটা ধরে দিই

খুব চিনেছি মানুষকে কেউ তো কথা রাখে না
যন্ত্র নারী অন্যরকম ভুল স্বপ্ন মাখে না।

বিষয়:রোবট সোফিয়া সোফিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…