চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হাঁটতেও পারছে রোবট সোফিয়া

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:১৬ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
রোবট সোফিয়া

হংকংয়ের হ্যানসন রোবটিক্সের তৈরি কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া এবার হাঁটতেও পারছে। কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো’তে বুধবার রোবটটি সবার সামনে নিয়ে আসা হয়। তাতে দেখা গেছে, সোফিয়ার জন্য ডিআরসি-হিউবো নামক প্রতিষ্ঠানের তৈরি দুটি পা যুক্ত করা হয়েছে।

২০১৬ সালে তৈরি করা এ রোবটটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। মানুষের সাথে কথা বলা কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সোফিয়া তার মুখে বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারে। তবে পা না থাকায় সোফিয়ার হাঁটার কোন সুযোগ ছিল না।

নতুন পা যুক্ত করার পর এখন হাঁটার পাশাপাশি কিছু নাচের মুদ্রাও দেখাতে পারছে প্রথম নাগরিকত্ব পাওয়া এ রোবট। এর হাঁটার গতি এখনও খুব একটা বেশি নয়। হাঁটার গতিবেগ ঘণ্টায় ০.৬ মাইল। তবে এ ব্যাপারটিকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে হ্যানসন রোবটিক্স।

বেশ কিছুদিন ধরেই রোবটটিতে পা সংযুক্ত করার কাজ চলছিল। তবে এবারই প্রথমবারের মতো জনসম্মুখে হেঁটে দেখালো সোফিয়া।

কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন যন্ত্র দিন দিনই জনপ্রিয় হচ্ছে। এর বড় উদাহরণ হলো অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট। তবে ডেভিড হ্যানসনের তৈরি এ রোবট কৃত্তিম বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করলেও এখন পর্যন্ত এর স্ক্রিপ্ট নির্ভরতাই বেশি। অল্প কিছু ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে পারে সোফিয়া।

গত বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডেও সরব উপস্থিতি ছিল সোফিয়ার। মেলার সবচেয়ে বড় আকর্ষণও ছিল রোবটটি। এরই মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে বেশ পরিচিতি পায় সোফিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড হ্যানসনরোবট সোফিয়াসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT