চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘জান্নাত’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সুপারহিট ‘পোড়ামন’ উপহার দেওয়ার কয়েক বছর পর সাইমন-মাহি জুটির দ্বিতীয় ছবি ‘জান্নাত’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। ঈদে মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে সর্বপ্রথম আনকাট সেন্সর পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিটি।

বর্তমানে চলছে ছবির হল বুকিং ও জোর প্রচারণা। ‘জান্নাত’ পরিবেশনা করছে এসএস মাল্টিমিডিয়া। নায়ক সাইমন সাদিক চ্যানেল আই অনলাইনকে বললেন, আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ৩৫টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, বুধবার ঈদ। হাতে আরও একদিন (মঙ্গলবার) সময় আছে। এরমধ্যে আরও কিছু হল পাবে ‘জান্নাত’।

সাইমন মনে করেন, বেশি সিনেমা হলে মুক্তি পেলেই যে ছবি ভালো চলে এমনটা নয়। তার মতে, ‘জান্নাত’ টিমের কোনো টার্গেট নেই যে এতো হলে মুক্তি দিতেই হবে। হলের সংখ্যা কম কিংবা বেশি হোক এটা ব্যাপার না। ছবি ভালো হলে মানুষ দেখবে। দর্শকদের আগ্রহ বাড়লে পরবর্তীতে হল সংখ্যা এমনিতেই বাড়বে।

সাইমন বলেন, ‘জান্নাত’ সমসাময়িক গল্পের ছবি, ট্রাজেডির ছবি, শিক্ষণীয় ছবি। কোনো বাবা মা-ই চান না সন্তান বিপথে যাক। জান্নাতে সেটাই দেখানো হয়েছে। একটি ছেলের জঙ্গির হয়ে ওঠার নেপথ্য রয়েছে জান্নাতে। জঙ্গিবাদ নিয়ে সারাবিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, তার বিপরীতের ছবি ‘জান্নাত’।

‘জান্নাত’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে সাইমনের নায়িকা মাহিয়া মাহি। ‘পোড়ামন’-এর পর এই ছবিতে আবার তারা পর্দায় ফিরছেন। আরও আছেন মিশা সওদাগর, আলী রাজ, শিমুল খান প্রমুখ। যৌথভাবে ছবির চিত্রনাট্য করেছেন আসাদ জামান এবং সুদীপ্ত সাঈদ। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতমাহিলিড বিনোদনসাইমন সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT