বিনোদন

কত সম্পদের মালিক হৃতিক?

আধুনিক ঘরে দুইজন ব্যক্তি বই পড়ছেন ও খেলাধুলা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস ও বসার ঘরে দুইজন ব্যক্তি বই পড়ছেন ও খেলাধুলা করছেন, একটি শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে বলা হয় ‘গ্রিক গড’। তবে শুধু চেহারা নয়, অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন ভক্তদের মন। তার ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সিনেমা নির্বাচন কিংবা জীবনযাত্রা, সব ক্ষেত্রেই হৃতিক রুচিশীল। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তিনি। জেনে নিন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সম্পর্কে।

লোনাভালা ফার্মহাউজ: ৫-৭ একর জায়গার ওপর নির্মিত লোনাভালা ফার্মহাউজে আছে বড় একটি বাংলো। বাংলোতে চারটি বেডরুম আছে। আছে জিম ও সুইমিং পুল। গত বছর তৈরি করা হয়েছে বাংলোটি। এছাড়াও ফার্মহাউজের বাগানে চাষ করা হয় বিষমুক্ত শাক-সবজি।

মুম্বাইয়ের সি-ভিউ বাড়ি: মুম্বাইয়ের জুহু এলাকায় হৃতিকের বাড়ি থেকে সমুদ্র দেখা যায়। বাড়ির অন্দর সজ্জাও খুবই আকর্ষণীয়।

লোনাভালা ফার্মহাউজ

জুহু-ভারসোবা লিংক রোডের অ্যাপার্টমেন্ট: একটি ভবনের তিনটি ফ্লোর কিনে নিয়েছেন হৃতিক। সেখান থেকেও দেখা যায় আরব সমুদ্রের একাংশ। এর সঙ্গে রয়েছে ১০টি গাড়ি পার্কিংয়ের জায়গা। তিনটি অ্যাপার্টমেন্টের দাম ১০০ কোটিরও বেশি।

এছাড়াও রোশানদের আছে ২৭ হাজার স্কয়ার ফিটের একটি ডুপ্লেক্স বাড়ি, যার দাম ৬৭.৫ কোটি রুপি। আছে একটি স্ট্যান্ড-অ্যালোন অ্যাপার্টমেন্ট, যার দাম ৩০ কোটি রুপি।

বিষয়:সম্পদ হৃতিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…